1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিম্নআয়ের মানুষের মুখে হাসি, বালাগঞ্জে প্রবাসী নেতা শাহীনের ঈদ সামগ্রী বিতরণ

আব্দুল্লাহ আল নিয়াত
  • প্রকাশ কাল: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৭৮ জন দেখেছেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের বালাগঞ্জ উপজেলা সদর বাজারে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান শাহীন। তার এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

জানা গেছে, নিজের সামর্থ্য অনুযায়ী তিনি সদর বাজারে সিকিউরিটি সদস্য, সাধারণ জনগণ, নিম্নআয় ও মধ্যবিত্ত পরিবার, রিকশাচালক, দিনমজুর এবং আওয়ামী লীগের নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য এবং অন্যান্য সহায়তা।

প্রবাসী নেতা মতিউর রহমান শাহিন এর উদ্যোগে মানবিক কাজ।

 

বিশেষভাবে উল্লেখযোগ্য, কারাগারে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রবাসী নেতা শাহীন পিসির মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন। এছাড়া, তাদের পরিবারের হাতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে, যাতে পরিবারগুলোও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে।

এ সময় মতিউর রহমান শাহীন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি আন্তরিক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সংবাদ পোস্টকে বলেন,

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করা আমাদের দায়িত্ব। কারাগারে থাকা নেতাকর্মীরাও যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সেই কারণে তাদের জন্য পিসির মাধ্যমে সহায়তা নিশ্চিত করেছি। পরিবারের মানুষদের জন্যও সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

প্রবাসী নেতা মতিউর রহমান শাহিন এর উদ্যোগে মানবিক কাজ।

ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, এই সহায়তা তাদের ঈদের প্রস্তুতিকে সহজ করেছে এবং কঠিন সময়ে স্বস্তি দিয়েছে।

স্থানীয়রা জানান, প্রবাসে অবস্থান করেও মতিউর রহমান শাহীন নিয়মিতভাবে এলাকার মানুষের সঙ্গে সংযুক্ত থাকেন এবং বিভিন্ন সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তার এই উদ্যোগকে এলাকার মানুষ ইতিবাচকভাবে দেখছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )