1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন

ইসকন ইস্যুতে সরকারের অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২০০ জন দেখেছেন

ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের (২৮ নভেম্বর) মধ্যে সরকারের পদক্ষেপ জানাতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

এর আগে এদিন সকালে একজন আইনজীবী ইসকন নিষিদ্ধের আবেদন জানিয়ে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাসহ সার্বিক পরিস্থিতি আদালতের নজরে আনেন।

এর প্রেক্ষিতে আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান, ইসকন সংগঠনটি কাদের, এরা কোথা থেকে এসেছে। উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। তাদের বিষয়ে এরই মধ্যে যাচাই-বাছাই শুরু করেছে সরকার।

আদালতকে অ্যাটর্নি জেনারেল জানান, বিষয়টি এখন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে, সোমবার (২৫ নভেম্বর) সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। এরপর মঙ্গলবার সকালে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন। পরে তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন আহত হন।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহত শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )