1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

হাতকড়া নিয়েই পালাল যুবলীগ নেতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৬০ জন দেখেছেন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পুলিশের হাত থেকে হাতকড়া নিয়েই পালিয়েছে যুবলীগ নেতা সাইকুল ইসলাম। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের চান্দের বাজারে থানা পুলিশের হাত থেকে হাতকড়াসহ তিনি পালিয়ে যান।

সাইকুল উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডোয়ার গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ্জত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংবাদ পেয়ে জিআর মামলার পলাতক আসামি যুবলীগ নেতা সাইকুল ইসলামকে সীমান্ত এলাকার চান্দের বাজার থেকে রাত ৯টায় গ্রেপ্তার করে থানা পুলিশ।

জানা যায়, এ সময় পুলিশ তাকে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নিতে চাইলে তার পরিবারের লোকজন ও স্থানীয় একটি চক্র সংঘবদ্ধ হলে সাইকুল হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান। এমন সময় বাধ্য হয়ে থানার উপপরিদর্শক নবী হোসেনসহ সঙ্গীয় ৪ জন পুলিশ সদস্য হ্যান্ডকাফ (হাতকড়া) রেখে থানায় ফিরে যান। এ বিষয়টি স্বীকার করেছেন থানার উপপরিদর্শক নবী হোসেন।

এ বিষয়ে জানতে চেয়ে বিশ্বম্ভরপুর থানার ওসি কাওছার আলমকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )