1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

নতুন ঠিকানায় রণবীর-আলিয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৯৮ জন দেখেছেন

বলিউড ইন্ডাস্ট্রির কিংবদন্তি নাম অভিনেতা রাজ কপুর। তার ছেলের ঘরের নাতি রণবীর কপুর। এবার স্থায়ীভাবে এই অভিনেতা তার স্ত্রী আলিয়া ভাট ও মেয়ে রাহাকে নিয়ে দাদার বাড়ি উঠছেন। খবর: টাইমস অব ইন্ডিয়া

আসছে দীপাবলিতেই নতুন এই বাড়িতে থাকা শুরু করবেন তারা। যা নিয়ে জোর প্রস্ততি চলছে। দুজনেই নতুন এই ঠিকানা রীতিমতো রোমাঞ্চিত। কারণ এই বাড়ির সঙ্গে কাপুর পরিবারের পূর্বপুরুষদেরর স্মৃতি জড়িয়ে আছে।

নতুন এই বাড়ির কাজ অনেক দিন ধরেই চলছিল। যেই কাজ দেখতে রণবীর-আলিয়া দুজনেই নিয়মিত হাজির হতেন সেখানে। তারা ব্যস্ত থাকলে তাদের পরিবারের লোকেরা দেখে আসতেন কাজের অগ্রগতি কতটুকু। তাই পরিবারের সবার আবেগও জড়িয়ে আছে এর সঙ্গে। অবশেষে অপেক্ষা ফুরাচ্ছে। আগামী মাসের শুরুতে দেওয়ালি উৎসবেই এ বাড়িতে থাকতে শুরু করবেন এই তারকা দম্পতি।

বাড়ির নাম রাখা হয়েছে কৃষ্ণ রাজ । রাজ কাপুরের স্ত্রীর নাম ছিল কৃষ্ণা। তার নামেই নামকরণ হয়েছে রণবীর-আলিয়ার নতুন এই ঠিকানার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )