1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

নেহার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রোহানপ্রীত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ জন দেখেছেন

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ভারতীয় গায়িকা নেহা কক্কর এবং রোহনপ্রীত সিংয়ের বিবাহিত জীবন নাকি একেবারেই ঠিক চলছে না। সম্প্রতি, বিভিন্ন সূত্রে দাবি করা হয়, নেহা এবং রোহানের মধ্যে আর মোটেও সব ঠিকঠাক নেই। স্বামী বয়সে আট বছরের ছোট জন্যই কি তাদের বনিবনা হচ্ছে না- এমন প্রশ্নও তুলেছেন অনেকেই।

অবশেষে নীরবতা ভাঙলেন নেহা কক্করের স্বামী রোহনপ্রীত সিং। নেহা কক্করের সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে রোহনপ্রীত বলেন, ‘গুজব মানে গুজবই, সেগুলো সত্য নয়। এগুলো মানুষের বানানো জিনিস। আগামীকাল কেউ কিছু বলবে, পরশু কেউ কিছু বলবে… তবে এই জিনিসগুলো আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর প্রভাব ফেলবে না। এসব এক কানে শোনা উচিত এবং অন্য কান দিয়ে বের করে দেওয়া উচিত।’

রোহনপ্রীত আরও বলেন, ‘আলোচনা তাকে নিয়েই হয়, মানুষ যার ব্যাপারে কথা বলতে বেশি ভালোবাসে। তাই বলুক কথা লোকে আমাদের নিয়ে। মানুষের মনে তো আছি। তবে এটা স্পষ্ট যে- নেহা কক্করের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরের কোনও সত্যতা নেই।’

উল্লেখ্য, ২০২১ সালের আগস্ট মাসে ‘নেহু দা বিহা’ মিউজিক ভিডিওর সেটে প্রথম পরিচয় এই জুটির। তিন মাসের মধ্যেই বিয়ের পর্ব সেরে ফেলেছিলেন রোহন-নেহা। তবে হ্যাঁ, বিয়ের পর যেভাবে সোশ্যাল মিডিয়া রাঙাতেন তারা প্রেমের রঙে, এখন তাতে অনেকটাই ভাঁটা এসেছে। যা থেকেই হয়তো আলোচনার সূত্রপাত!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )