1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

ইবিতে সংস্কারমনা উপাচার্য নিয়োগের দাবি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ জন দেখেছেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক স্থবিরতা দূরীকরণে যোগ্য, দুর্নীতিমুক্ত, সংস্কারমনা, শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগের দাবিতে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দ্রততম সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা।

শনিবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হোসেন,  তানভীর মন্ডল, সায়েমসহ অন্যান্যরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদের পতনের পরেই সকল উপাচার্যরা পদত্যাগে বাধ্য হয়েছেন। বর্তমানে ঢাবি, রাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য পেলেও ইসলামী বিশ্ববিদ্যালয় এখনো উপাচার্য পায়নি যা ক্যাম্পাসজুড়ে স্থবিরতা সৃষ্টি করেছে। এখন দ্রুত উপাচার্য নিয়োগ আমাদের মৌলিক দাবি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক, ‘একজন উপাচার্য মানসম্পন্ন শিক্ষা এবং ন্যায়সঙ্গত আচরণের মূল্যবোধের প্রতি অবিচল থেকে দক্ষতার সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা করবেন। তিনি কোনো রাজনৈতিক দলের হবেন না, হবেন পুরোপুরি শিক্ষার্থীবান্ধব। বিভিন্ন মহলের অস্থিরতা, ছাত্র সংগঠনের মাস্তানি এবং রাজনৈতিক নেতাদের চাপ বিশ্ববিদ্যালয়ে প্রধান নির্বাহীদের জন্য এতদিন বাধা হয়ে দাঁড়িয়েছিল।’

উপাচার্য নিয়োগের দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে উপাচার্য না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে সবকিছু পিছিয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের মনোবল ভেঙে পড়ছে। অনতিবিলম্বে একাডেমিক ও প্রশাসনিক  স্থবিরতা দূরীকরণে যোগ্য, দুর্নীতিমুক্ত, সংস্কারমনা, শিক্ষার্থীবান্ধব উপাচার্য দ্রুততম সময়ের ভিতরে নিয়োগ দিতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )