1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আ.লীগের লুটপাটের কারণেই লোডশেডিং : আমির খসরু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ জন দেখেছেন

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের লুটপাট আর দুর্নীতির কারণেই দেশের মানুষকে লোডশেডিংসহ অরাজক পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দুটি দলের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয়। কার্যকর পদক্ষেপ নিতে তাদের কিছু সময় দিতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠন করা হবে বলে জানান এই বিএনপি নেতা।

এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও চক্রান্তকারীরা বসে নেই। উল্টো নানা অপকর্মে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। এ বিষয়গুলোতে নজর রাখার পাশাপাশি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ভিপি নুর ও রাশেদ খানের নেতৃত্বে গণঅধিকার পরিষদের ১২ সদস্যের প্রতিনিধি দলের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। এর আগে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইসমাইল সম্রাটের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে বিএনপি। প্রতিনিধি দলে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ৪ জন সংগঠক ছিলেন। অন্যদিকে উভয় বৈঠকে আমির খসরুর সাথে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )