1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

বিয়ের এক সপ্তাহ না যেতেই সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৭৭ জন দেখেছেন

দিন কয়েক আগেই জহির ইকবালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এর মধ্য দিয়ে সাত বছরের সম্পর্কের শুভ পরিণয় ঘটে। অভিনেত্রীর গ্ল্যামারাস রিসেপশনের ঝলক বিগত কয়েক দিন ধরেই বলিপাড়ায় ‘হট টপিক’। তবে বিয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে ছুটতে হল সোনাক্ষী সিনহা এবং জহির ইকবালকে। নবদম্পতিকে হাসপাতাল থেকে বের হতে দেখে নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা তুঙ্গে।

মূলত ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করেই এমন গুঞ্জনের ঘনঘটা। গত শুক্রবার বিকেলে জাহির-সোনাক্ষী মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালেগিয়েছিলেন। নবদম্পতির হাসপাতালে প্রবেশ করার ভিডিও ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। সেই ভাইরাল ভিডিও ঘিরেই জল্পনা শুরু হয়েছে যে- সোনাক্ষী সিনহা কি অন্তঃসত্ত্বা? নেটপাড়ার একাংশের আবার ধারণা- বিয়ের আগেই সম্ভবত গর্ভধারণ করে ফেলেছেন অভিনেত্রী। কেউ কেউ অভিনেত্রী আলিয়া ভাটের কথাও মনে করিয়ে দেন। কারণ বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন আলিয়া।

যদিও সোনাক্ষীকে ঘিরে এই গুঞ্জনের বাস্তব ভিত্তি নেই বলেই এখন পর্যন্ত মনে করা হচ্ছে। তাহলে কেন বিয়ের এক সপ্তাহের মধ্যেই কোকিলাবেন হাসপাতালে যেতে হল সোনাক্ষীকে? মূলধারার ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বাবা শত্রুঘ্ন সিনহা রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর সেইজন্যই নবদম্পতিকে সেখানে যেতে হয়। শ্বশুরের খোঁজ নিতে স্ত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে গিয়েছিলেন জহির ইকবালও। বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রবীণ এই অভিনেতা বর্তমানে সুস্থই রয়েছেন।

এর আগে, সোনাক্ষী ও জহিরের ভিন্নধর্মী বিয়ে নিয়েও কম জল ঘোলা হয়নি। বহুদিনের সম্পর্ক থাকলেও বিয়েতে মত ছিল না বাবা শত্রুঘ্ন সিনহাসহ পুরো পরিবারের। যদিও পরে বাবার উপস্থিতিতেই বিয়ে করেন সোনাক্ষী ও জহির। এই বিয়েতে ছিল না কোনো ধর্মীয় আচার-অনুষ্ঠান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )