1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

নতুন যে পরিচয়ে আসছেন অনন্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৩৪ জন দেখেছেন

ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখছেন হিন্দি সিনেমার অভিনেত্রী অনন্যা পাণ্ডে, এ খবর এতদিনে বাসি হয়ে গেছে। নতুন তথ্য হল, সিরিজের মধ্যে দিয়ে আরেকটি নতুন পরিচয়ে আসতে চলেছেন চাঙ্কি পাণ্ডে কন্যা।

টাইমস অব ইন্ডিয়া বলছে, সিরিজের নাম ‘কল মি বে’। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে অনন্যা লিখেছেন, “সেটে প্রথম সহকারী পরিচালক হিসেবে কাজ করছি।” ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সিরিজটির প্রযোজনার সঙ্গেও জড়িত আছেন অনন্যা।

‘কল মি বে’ সিরিজের পোস্টার প্রকাশ হয়েছে কয়েকদিন আগে। এই সিরিজে অনন্যাকে একজন ফ্যাশন তারকার ভূমিকায় দেখা যাবে। সিরিজের পোস্টারে লেখা রয়েছে, “শহরে একজন নতুন ফ্যাশনিস্তা এসেছেন, তিনি এখানেই থাকবেন আর সব স্বাভাবিক ধারণা ভেঙে গুঁড়িয়ে গড়বেন নতুন কিছু।” সিদ্ধান্ত চতুর্বেদী ও আদর্শ গৌরবের সঙ্গে অনন্যাকে শেষ দেখা গিয়েছিল ওয়েব ফিল্ম ‘খো গ্যায়ে হাম কাহা’তে। ওই সিনেমায় তার অভিনয় খুব প্রশংসিত হয়েছিল।

এদিকে অনন্যার সঙ্গের প্রেম ভাঙার গুঞ্জনের মাঝে এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর স্পষ্ট করে বলেছেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হোক সেটি তিনি চান না। এর মধ্যে দুই তারকার এক ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে বলিউড লাইফডটকম লিখেছিল, মাসখানেক ধরে অনন্যা-আদিত্য সম্পর্কে চিড় ধরেছে। এরপর থেকে একে অপরকে এড়িয়ে চলছেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )