1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

নেট দুনিয়া কাঁপানো কুকুরটি মারা গেছে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১১৮ জন দেখেছেন

নেট দুনিয়া কাঁপানো বিখ্যাত কুকুর ‘কাবুসু’ মারা গেছে। কুকুরটির ছবি দিয়ে বিশ্বব্যাপী তৈরি হয়েছে কোটি কোটি মিম। এছাড়া কুকুরটি দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল ‘ডগকয়েন’ নামের ক্রিপ্টোকারেন্সি।

‘ডগকয়েন’-এর পক্ষ থেকে কুকুরটির মৃত্যুর তথ্য জানানো হয়েছে। শুক্রবার (২৪ মে) এক্সে এক পোস্টে তারা বলেছে, “কাবুসু আজকে, আমাদের কমিউনিটির বন্ধু ও অনুপ্রেরণা, সুন্দরভাবে তার মালিকের বাহুতে মারা গেছে। সে ছিল এমন কুকুর যে শুধু আনন্দ এবং সীমাহীন ভালোবাসাকে জানত।”

কাবুসুর মাধ্যমে প্রথমে তৈরি করা হয় মজার মজার মিম। এরপর মজার ছলে তৈরি করা হয় ‘ডগকয়েন’। যার প্রভাব পড়েছিল পুরো বিশ্বজুড়ে। ডগকয়েন সফলতা পাওয়ার পর কুকুরের থিমের আরও টোকেন তৈরি হয়েছে। যার মধ্যে অন্যতম সিবা ইনু এবং ফ্লোকি। যেগুলো পরবর্তীতে ক্রিপ্টোকারেন্সি খাতের বড় অংশ হয়ে উঠে।

কাবুসুর মালিক একটি ব্লগ পোস্টে জানিয়েছেন, আগামী ২৬ মে কুকুরটির জন্য তারা জাপানের নারিতা শহরে একটি বিদায়ী অনুষ্ঠান আয়োজন করবেন। কুকুরটির মালিক আরও জানিয়েছেন, গতকাল (২৩ মে) কাবুসু স্বাভাবিকভাবে তার খাবার (ভাত) এবং পর্যাপ্ত পানি খায়। পরে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়।

কাবুসু ২০২২ সালে লিউকেমিয়া এবং লিভারের রোগে আক্রান্ত হয়। তা সত্ত্বেও দীর্ঘদিন এটি বেঁচে ছিল। কুকুরটির মালিক বলেছেন, এটি বিশ্বের সবচেয়ে সুখী কুকুর ছিল এবং তাকে পাওয়ায় তিনিও বিশ্বের সবচেয়ে সুখী মানুষ ছিলেন।

সূত্র: এনবিসি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )