1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

মুক্তি পাচ্ছে ফারিণের ‘ফাতিমা’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৬ মে, ২০২৪
  • ১০৯ জন দেখেছেন

অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয় জীবনের শুরুর দিকে ‘ফাতিমা’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। ছয় বছর আগের সে সিনেমায় অভিনয় করে ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতে নেন ফারিণ। উৎসব ঘুরে আসা ফারিণের সিনেমাটি এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

সংবাদমাধ্যম অনুযায়ী, পরিচালক ধ্রুব হাসান জানিয়েছেন, তাসনিয়া ফারিণের ‘ফাতিমা’ ২৪ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এ উপলক্ষে গত শনিবার রাজধানীর একটি অফিসে একত্রিত হয়েছিলেন টিম ফাতিমার অভিনয়শিল্পীরা। আড্ডা, আলাপে কেটেছে অসাধারণ এক সন্ধ্যা।

ফাতিমা ও সুবর্ণা নামে দুই মেয়ের জার্নি নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এতে ফারিণ অভিন করেছেন ফাতিমা চরিত্রে। গল্প ও চরিত্র মিলে বড়পর্দায় অন্য এক ফারিণকে দেখতে পাবেন দর্শক। এমনই আশা প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতা।

 

ফারিণ বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমা ফাতিমা। এটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতেছি। এবার দেশে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

ভালোই লাগছে আবারও বড়পর্দায় আসতে যাচ্ছে ভেবে। গতকাল সিনেমার পোস্টার রিলিজ হয়েছে। এরপর পুরোদমে শুরু হবে প্রচারণা। আশা করছি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’

 

গত ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘রঙে রঙে রঙিন হবো’ গানটি তাহসানের সঙ্গে গেয়েছেন ফারিণ। প্রথম গাওয়া গানটি দিয়েই শীর্ষে পৌঁছান তিনি।

এটি প্রকাশের পর থেকে ইউটিউব বাংলাদেশের ট্রেন্ডিংয়েশীর্ষে অবস্থান করছে! শুধু তা-ই নয়, বৈশ্বিক ট্রেন্ডিং তালিকায়ও জায়গা করে নিয়েছে তার গাওয়া গানটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )