1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

শাকিব খানের বিয়ে নিয়ে বুবলীর ‘নো কমেন্টস’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৪২ জন দেখেছেন

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। তাদের সেই সংসারে রয়েছে একটি পুত্র সন্তান। ২০০৮ সালে এই দম্পতির বিয়ের ১০ বছরের মাথায় বিচ্ছেদ ঘটে সংসারে।

এরপর চিত্রনায়িকা শবনম বুবলীর গলায় মালা দেন শাকিব। সেই সংসারেও রয়েছে একটি সন্তান। কিন্তু বুবলীর সঙ্গেও শাকিবের সংসার স্থায়ী হয়নি। কয়েক বছরের মধ্যেই আলাদা হয়ে যান এই জুটি। বর্তমানে দুজনেই ব্যস্ত নিজেদের ক্যারিয়ার নিয়ে।

এরই মধ্যে শোনা গেল, ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শাকিব। নায়কের পরিবার চাইছে, এবার তাদেরই পছন্দের কোনো পাত্রীকে বিয়ে করুক শাকিব। সেই অনুযায়ী নায়কের জন্য পাত্রীর সন্ধানও চলছে।

একটি সংবাদমাধ্যমের প্রকাশিত সেই প্রতিবেদনে দাবি করা হয়, শাকিবের পরিবার চাইছে না তার জীবনে অপু বিশ্বাস বা বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক থাকুক। সে কারণেই নায়ককে নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে গেল কয়েকদিনে একাধিকবার অপু বিশ্বাসের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে ঢাকা পোস্ট। তবে প্রাক্তন স্বামীর ‘বিয়ের খবর’ সম্পর্কে কোনো মন্তব্য করতেই রাজি হননি এই তারকা।

অন্যদিকে একই অবস্থান নায়িকা বুবলীরও। কয়েকদিন আগেও এক সাক্ষাৎকারে নিজেকে শাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করেছেন তিনি। সে সময় বুবলী বলেন, ‘আমার ও শাকিবের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি। আমরা দুজনেই সময় নিচ্ছি।’

তবে শাকিব খানের ফের বিয়ের খবর রটতে আবারও একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। যেখানে বুবলী বলেন, তার বিয়ের বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। বিগত কয়েক বছরে শাকিব খানের বিয়ে নিয়ে এতবার শুনেছি, যে কয়েকদিন পর আমার সন্তান শেহজাদ খান বীর এই প্রশ্ন শুনলে বলবে ‘নো কমেন্টস’।

উল্লেখ্য, শাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছেন রায়হান রাফী নির্মিত ‘তুফান’ সিনেমার শুটিংয়ের কাজে। অন্যদিকে বুবলী ব্যস্ত রয়েছেন সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলি’ সিনেমার শুটিংয়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )