1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

এবারের ঈদে দুই গানে পারভিন লিসা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৩১ জন দেখেছেন

শাহিনুর ইসলাম প্রান্ত:

আসছে ঈদুল ফিতরে পারভীন লিসার কন্ঠে আসছে দুটি মৌলিক গানের ভিডিও। গান দুটি নিয়ে পারভীন লিসা বলেন এবারে ভালো কিছু কাজ আমার শ্রোতাদের উপহার দিতে পারব। পারভিন এই প্রথম কাজ করেছেন সাংবাদিক গীতিকার সুরকার মিজান মালিক এর সাথে। মিজান মালিকের একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। গানটিতে মিউজিক করেছেন জাহিদ বাসার পঙ্কজ গানটি শিরোনাম “মনে মনে মন বান্ধিলে”। পারভিন বলেন এই প্রথম মিজান ভাইয়ের সাথে কাজ করলাম । চমৎকার মানুষ তিনি এবং তার লেখা নিয়ে কিছুই বলার নেই আপনারাই জানেন কত ভালো লিখেন তিনি। গানটি আউটডোরে শুটিং এর কাজ চলছে। এই ঈদে গানটির মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে। এছাড়াও গীতিকার সুরকার ও সংগীত শিল্পী পলাশ লোহর কথা ও সুরে পারভীনের আরেকটি গান রিলিজ হচ্ছে এই ঈদ এ। গানটির নাম “ভালোবাসার রং লাগাইয়া”। ইতিমধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন পারভিন। ঢাকার পুবাইলে গানটির মিউজিক ভিডিওর কাজ করা হয়েছে । গানটিতে মিউজিক করেছেন বেলাল হোসাইন চঞ্চল। লিসা বলেন বর্তমান ট্রেন্ড এর কথা মাথায় রেখে গানটি তৈরি করা হয়েছে। চটকা তালের এই গানটি সব বয়সের শ্রোতাদের ভালো লাগবে। দুইটি গানেরই মডেল হিসেবে দেখা যাবে পারভীনকে।

গান দুটি নিয়ে শিল্পী বলেন আশা করছি দুটি গানই সবার কাছে ভীষণ ভালো লাগবে। গান দুটি সবার মনে জায়গা করে নিক এটিই আমার চাওয়া। ইতিমধ্যে আরো কিছু নতুন গানের কাজ শুরু করেছেন বলে জানান এই শিল্পী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )