1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিরোধী দলে থেকেও সত্যের গান গাইবো : রুহুল আমিন হাওলাদার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২২ জন দেখেছেন

বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, বাংলাদেশ পরিবর্তন হয়েছে। আধুনিক বাংলাদেশ হয়েছে। এ কথা আমাদের স্বীকার করতে হবে। বিরোধী দলে থেকেও সত্যের গান গাইবো। জয়ের গান গাইবো।

রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

রুহুল আমিন হাওলাদার বলেন, বিশৃঙ্খলা, অরাজকতা, সন্ত্রাস ও নৈরাজ্য হলে নির্বাচন সুষ্ঠু হতো না। যারা প্রস্তুত ছিল নির্বাচন ভণ্ডুল করবে। তারা করলো না। তাদের যে বিবেকের বিষয়। চিন্তা করলো-না, ধ্বংসের পথে যাবো না। তাদের বলবো আগামীতে এই সংসদে আসেন। একটি শান্তির নীড় আমরা তৈরি করি এই সংসদকে। যেখানে জাতীয় সমস্যার আমরা সমাধান করবো।

তিনি বলেন, আমরা ছয়বার সংসদে এসেছি। সরকারে থাকলে হয়তো একটু বেশি কাজ করা যায়। কিন্তু জোটে থাকলেও কম করা যায় না। আমরা একযোগে আছি। জোটে ছিলাম। এখন জোটের কাছাকাছি না কী? আমি এ ব্যাপারে কিছু বলবো না। আমরা চেয়ারম্যান জি এম কাদের সাহেবের নেতৃত্বে বিরোধী দলে আছি। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একযোগে কাজ করতে হয়। তাহলে দেশের উন্নয়ন হয়। দেশের শান্তি থাকে। স্থিতিশীলতা থাকে। মানুষের নিরাপত্তা থাকে।

রুহুল আমিন হাওলাদার আরও বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। উন্নতশীল দেশে পদার্পণ করতে যাচ্ছি। দুর্নীতিবাজকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। দেশের বাইরে এত টাকা চলে গেছে। বিরোধী দল হিসেবে বলবো-এভাবে দেশের টাকা বিদেশে চলে যায়। আর আমরা এখানে নীরব থেকে অনারিয়াম নিচ্ছি-এটা হতে পারে না। সংসদ সদস্যদের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )