1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করলেন মেয়র আইভী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৫ জন দেখেছেন

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।

মহানগরের একটি ওয়ার্ডের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এক বৈঠকে এ ঘোষণা দেন আইভী। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি তিনি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘সিদ্ধিরগঞ্জের ৯টি ওয়ার্ডে কমিটি করা হয় নাই।

কারণ সেটা এমপি শামীম ওসমানের এলাকা। তিনি বলেছেন, তার এলাকা তার নিজের মতো করে কমিটি করবেন। তাহলে বলতে চাই, আমার নির্বাচনী এলাকার ২৭টি ওয়ার্ড। তাহলে কোন অধিকারে আপনারা আমাকে না জিজ্ঞেস করেই ১৭টি ওয়ার্ডে কমিটি দেন? আমি ১৭টি ওয়ার্ডে পাল্টা কমিটি দেব।

এক ওয়ার্ডের লোক এনে আরেক ওয়ার্ডে বসিয়েছেন। এগুলো কি ছেলেখেলা নাকি? আজকে বাধ্য হয়েছি। আমি তো আর শামীম ভাইয়ের মতো বলতে পারব না, আমার এলাকায় এটা করতে পারবেন না। কিন্তু আমার মতামত না নিয়ে যদি কমিটি করেন, সিনিয়রদের অসম্মানিত করেন, তাহলে পাল্টা কমিটি দেব।

তিনি আরও বলেন, ‘আনোয়ার কাকা (মহানগর আওয়ামী লীগের সভাপতি) তার প্রতিহিংসা পরায়ণ মনোভাব নিয়ে এই কাজটা করেছেন। ১৬ নং ওয়ার্ডে দুইটা নাম ঘোষণা করে আমাকে অসম্মানিত করেছেন। আমাদের পূর্বপুরুষদের অসম্মানিত করেছেন। উনাকে আমি আজকে এখানে দাঁড়িয়ে দেওভোগের বাসিন্দা হিসেবে অবাঞ্ছিত ঘোষণা করলাম। উনি উনার মানসম্মান-ইজ্জতই রাখেন নাই।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের দাফন রচনা করার চেষ্টা করা হচ্ছে নারায়ণগঞ্জে। আনোয়ার সাহেব (সভাপতি) এবং খোকন সাহা (সাধারণ সম্পাদক) তাদের নিজেদের পকেটের লোক দিয়ে আওয়ামী লীগকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করছেন। এটা কি ছেলে খেলা? আওয়ামী লীগ আনোয়ার সাহেবের আর খোকন সাহার বাবার সম্পত্তি? আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, কর্মীবান্ধব দল। আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী।

মতবিনিময়র সভার পরপরই নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেট এলাকার মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তালা লাগিয়ে দেন ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাব্বির আহমেদ সাগরের নেতৃত্বে ওই ওয়ার্ডের পদবঞ্চিতরা।

এ বিষয়ে সাব্বির আহমেদ সাগর বলেন, ‘১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি দিয়েছে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমাদের মেয়রের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। ’

এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, কারা তালা দিয়েছে এ বিষয়ে আমি কিছু জানি না। আমি খোঁজ-খবর নিয়ে এ বিষয়ে বলতে পারবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )