1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন বিশ্বনাথ সরকার বিটু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৩০ জন দেখেছেন
কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি দেশের বাইরে অবস্থান করায় ১নং যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ  বিশ্বনাথ সরকার বিটুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি  দেশের বাইরে অবস্থান করায় গঠনতন্ত্রের ২০ এর ‘গ’ ও ‘ঘ’ উপধারা মোতাবেক ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় বিশ্বনাথ সরকার বিটু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষক লীগের সভাপতি সমীর চন্দ আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি আমার রক্তের বিনিময়ে হলেও তার প্রতিদান দেব। বাংলার কৃষক সমাজের ভাগ্য উন্নয়নে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সমুন্নত রাখতে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )