1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

শাহরুখ দেখতে না সুন্দর না পারেন অভিনয়, মন্তব্য এ অভিনেত্রীর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৪ জন দেখেছেন

বলিউড বাদশা শাহরুখ খানের অনুরাগী সারা বিশ্ব জুড়ে। আট থেকে আশি যার অনুরাগী, তাকে নিয়েই এবার বেফাঁস মন্তব্য করে বসলেন পাকিস্তানি অভিনেত্রী পরিচালক মাহনুর বালোচ। যার কারণে দুই দেশেই শাহরুখের অনুরাগীরা অভিনেত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেন মাহনুর। তিনি বলেন, ‘শাহরুখ খানের ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয়। কিন্তু ‘সুন্দর দেখতে’ বলতে যা বোঝায় তিনি কোনোভাবেই সেটা নন।’

শাহরুখের অভিনয় প্রসঙ্গে আগেও মন্তব্য করেছিলেন মাহনুর। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওর অভিনয় দক্ষতা নেই। তবে উনি খুব দক্ষ ব্যবসায়ী। নিজের প্রচারটা ভালোই জানেন।’

মাহনুর বলেন, ‘এটা আমার ব্যক্তিগত মতামত। আমি ভুলও হতে পারি।’ অভিনেত্রীর এই মন্তব্য ছড়িয়ে পড়তেই তাকে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। কেউ লিখেছেন, ‘সারা বিশ্ব শাহরুখকে চেনেন। কিন্তু আপনি কে?’ আবার কারও কথায়, ‘প্রচারের আলোয় আসার সব থেকে ভালো পথ হলো বৈগ্রহিক অভিনেতা শাহরুখের বিরুদ্ধে কথা বলা।’

নব্বইয়ের দশকের শুরুর দিকে মূলত টিভি বিজ্ঞাপনে অভিনয়ে হাতেখড়ি হয় মাহনুরের। এরপর একাধিক টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় হু শাহিদ আফ্রিদি’ ছবিতে অভিনয় করেন মাহনুর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )