1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

রাজনীতিতে থালাপতি বিজয়, প্রকাশ করলেন নিজের দলের নাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৪ জন দেখেছেন

দরজায় কড়া নাড়ছে ভারতের নির্বাচন। ঠিক তার আগেই বড়পর্দা ছেড়ে রাজনীতিতে পা রাখলেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়। শুক্রবার (২ জানুয়ারি) সামাজিক মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে নিজের দলের নাম ঘোষণা করেন তিনি। জাতীয় নির্বাচন কমিশনের কাছে নিজের দলের নাম নথিভুক্ত করানোর কাজও অনেকদূর সেরে ফেলেছেন।

শুক্রবার এক প্রতিবেদনে থালাপতি বিজয় জানান, তার রাজনৈতিক দলের নাম হবে তামিজহাগা ভেট্রি কাজগাম। যার আক্ষরিক অর্থ তামিলনাড়ু ভিক্টর পার্টি। আগামী ২০২৬ সালের লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য এবং নির্বাচনে জিতে স্থানীয় মানুষদের দাবিপূরণের আশ্বাস দিয়েছেন থালাপতি।

এর আগেও দক্ষিণী তারকাদের মধ্যে অনেকেই চলচ্চিত্রের দুনিয়া থেকে রাজনীতির ময়দানে পা দিয়েছেন। এই ঘটনার সর্বপ্রথম দৃষ্টান্ত জয়ললিতা। তারপর কমল হাসান, রজনীকান্তসহ অনেকেই। তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চেন্নাইয়ে সাংগঠনিক পরিবর্তন আনতে চান বিজয়।

নির্বাচন কমিশনের কাছে যাওয়ার আগে বিজয়ের দলে একটি বৈঠক ডাকা হয়। সেখানে প্রায় ২০০ সদস্য হাজির ছিলেন। তার দলের সভাপতি হয়েছেন বিজয় নিজেই। ইতোমধ্যেই দলের সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষও নিয়োগ করা হয়েছে। গঠন করা হয়েছে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিও। তবে ২০২৪ সালের নির্বাচনে বিজয় কোনও দলকে সমর্থনও করবেন না এবং নির্বাচনে অংশও নেবেন না বলেই জানিয়েছেন।

রাজনীতিতে পাকাপাকিভাবে আসার আগেই নানাভাবে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকেছেন থালাপতি বিজয়। দুঃস্থ মানুষদের খাবার বিতরণ, ছেলেমেয়েদের পড়াশোনার খরচ দেওয়া, বিনামূল্যে আইনি সহায়তাসহ নানা সেবামূলক কাজে মন দিয়েছেন তিনি।

বিগত বেশ কয়েক বছর ধরেই বিজয় এবং তার বাবা এসএ চন্দ্রশেখর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ময়দানে নামার ইঙ্গিত দিয়েছেন নানা মাধ্যমে। ২০১১ সালে আন্না হাজারের দুর্নীতি বিরোধী প্রচারে অংশ নিয়েছিলেন বিজয়। তিনি নিজেও সেসময় দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। এমনকি ২০১৪ সালে নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারেও কিছুসময় অংশ নিয়েছিলেন থালাপতি বিজয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )