1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

অবশেষে রাশমিকার ভুয়া ভিডিও তৈরির মূল হোতা গ্রেপ্তার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১২০ জন দেখেছেন

দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও তৈরির পেছনে মূল অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। আজ ভারতের দিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। জানা গেছে, ব্রিটিশ ইনফ্লুয়েন্সার যারা প্যাটেলের শরীরে রাশমিকার মুখ জুড়ে দিয়ে ওই ডিপফেক ভিডিও বানানো হয়েছিল। তবে গ্রেপ্তার ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

গত বছরের নভেম্বরে রাশমিকার ওই ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। এরপর প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটসহ বেশ কয়েকজন বলিউড তারকার ডিপফেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে পড়ে। এসব ঘটনার পর অমিতাভ বচ্চনসহ বলিউড তারকারা তীব্র ক্ষোভ প্রকাশ করে মূল অপরাধীর শাস্তি দাবি করেন। এরপর এ ঘটনার তদন্ত শুরু করে ভারতীয় পুলিশ।

ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার পর তা তারকাদের ভক্ত-অনুসারীদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। ওই ঘটনার পর রাশমিকা বলেছিলেন, তিনি খুবই অসহায় বোধ করছেন।

ডিপফেক প্রযুক্তির মাধ্যমে সহজে ও সূক্ষ্মভাবে কোনো ব্যক্তির চেহারা কিংবা কণ্ঠ নকল করা যায়। এই প্রযুক্তি ব্যবহার করে যেকোনো আপত্তিকর ভিডিওতে যে কারও চেহারা বসিয়ে ভুয়া ভিডিও বানানো যায়। এই ধরনের ভুয়া ভিডিও ‘ডিপফেক’ ভিডিও নামে পরিচিত। সাধারণ মানুষের পক্ষে এই ধরনের ভুয়া ভিডিও শনাক্ত করা বেশ কঠিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )