1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

চলতি মাসেই আসতে পারে শাহরুখের নতুন ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ১৪৮ জন দেখেছেন

২০২৩ সালে বলিউড সুপারস্টার শাহরুখ খান দিয়েছেন বছরের তিনটি হিট সিনেমা। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। নতুন বছরেও রয়েছে তার বড় পরিকল্পনা। ২০২৪ সালেও তিনটি ব্লকবাস্টারের ঘোষণা দেবেন বাদশা। তারপর একে একে শুরু করবেন সেগুলির শ্যুট।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম মাসেই শাহরুখের নতুন তিনটি সিনেমার ঘোষণা আসতে পারে।

ইন্ডাস্ট্রির সবাই অপেক্ষা করছেন শাহরুখের পরের পদক্ষেপ জানার জন্য। তিনি চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে তাড়াহুড়ো করছেন না। তার হাতে কিছু স্ক্রিপ্ট আছে। ছুটি কাটিয়ে ফিরে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা তার।

তিনি কী করতে চান সেটা নিয়ে বসবেন এবং ভেবে সিদ্ধান্ত নেবেন। তবে একটি বিষয় নিশ্চিত যে তিনি ২০২৪ এর প্রথম মাসে তিনটি সিনেমা ঘোষণা দেবেন এবং সেগুলোর কাজ শুরু করবেন। তিনি নতুন কিছু করতে চান এবং দর্শকদের চমকে দিতে চান।’

গত বছরের শুরুতে শাহরুখ ‘পাঠান’ দিয়ে বক্স অফিস জয় করেছেন। সিদ্ধার্থ আনন্দের সিনেমাটি দিয়ে চার বছর পর রাজকীয় প্রত্যাবর্তন হয় অভিনেতার। এরপর ‘জওয়ান’, আর বছরের শেষে ‘ডানকি’র মতো হিট সিনেমা দিয়ে ‘কিং খান’ এখন আছেন ফুরফুরে মেজাজে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )