1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

নির্মাতাকে নিয়ে মুখ খোলার হুমকি রাজ রিপার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ১২৩ জন দেখেছেন

নির্মাতা ইফতেখার চৌধুরীকে হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন নবাগত আলোচিত নায়িকা রাজ রিপা। যেখানে এই পরিচালককে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আমি মুখ খুললে কোথাও সম্মান নিয়ে চলতে পারবেন না বলে রাখলাম।

জানা গেছে. ইফতেখার চৌধুরীর নির্মিত ‘মুক্তি’ সিনেমায় কাজ করেছিলেন রিপা। ২০২১ সালে শুরু হয়েছিল ছবির শুটিং। কিন্তু এখনও সিনেমাটির মুক্তি মেলেনি।

সিনেমার মুক্তি না মিললেও নতুন কোনো চলচ্চিত্রে রাজ রিপাকে কাজ করতে দিচ্ছেন না এই পরিচালক। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন নায়িকা। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ইফতেখার চৌধুরীকে হুমকি দিয়ে এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

যেখানে রাজ রিপা লিখেছেন, ‘আমি কার সাথে কাজ করব কী করব না—এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ভাই আপনি আগে মুক্তি সিনেমা শেষ করেন, নয়তো প্রমাণগুলো নিয়ে আমি মুখ খুললে কোথাও সম্মান নিয়ে চলতে পারবেন না বলে রাখলাম ইফতেখার চৌধুরী স্যার। আমার ধৈর্য্যের কারণে এখনও ভালো আছি, ভালো থাকতে দেন, নয়তো আমার মাথার তার ছিঁড়ে গেলে কিন্তু আমি ধ্বংস হওয়ার আগে আপনাকে ধ্বংস করব, কসম আল্লাহর।’

এ বিষয়ে জানতে চাইলে রাজ রিপা বলেন, ‘সিনেমাটি অনেকদিন ধরে আটকে রেখেছেন ইফতেখার চৌধুরী। এখন শুটিংও শেষ করছেন না, আবার আমি অন্য কোথাও কাজ করি সেটাও চাইছেন না। এভাবে তো চলতে পারে না। আমার ক্যারিয়ার সংকটে পড়েছে।’

নায়িকার পোস্টের পরিপ্রেক্ষিতে ইফতেখার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখনও পোস্টটি দেখিনি তাই কিছু বলতে পারছি না। তবে আমাদের সিনেমার অল্প কিছু অংশের শুটিং বাদ আছে। সেটা শেষ করেই ছবিটি মুক্তি দিব।’

প্রসঙ্গত, রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রাজ রিপার। এছাড়া বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। সম্প্রতি সেলিব্রেটি ক্রিকেট লীগে তার আচারন নতুন করে আলোচনা সৃষ্টি করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )