1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

প্রশাসন দ্রুত গতিতে কাজ করছে : চিত্রনায়িকা মাহি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭০ জন দেখেছেন
চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, তিনি যখন যেভাবে প্রশাসনকে কোনো বিষয় অবগত করেছেন বিদ্যুতের থেকেও দ্রুত গতিতে তারা সেখানে পৌঁছেছে।
বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী সার্কিট হাউসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহি। তিনি বলেন, কিছু তো বাধা থাকবেই। বাধা না থাকলে তো আর রাজনীতি হবে না। প্রতিপক্ষ বাধা দেবে, আমি সেটাকে কাউন্টার দেব। আমাকে কোনো হুমকি দেওয়া হয়নি। প্রচারণায় একটু-আধটু বাধা আসবেই। এটা স্বাভাবিক। এটাকে আমরা কাউন্টার দেওয়ার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, আমি শতভাগ নিশ্চিত যে, এই নির্বাচন সুষ্ঠু হতে যাচ্ছে। এতে আমি খুব হ্যাপি।
মাহি রাজশাহী-১ আসন (গোদাগাড়ী-তানোর) থেকে ট্রাক প্রতীক নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী।
মাহি বলেন, নির্বাচনের আগের দিনটা যাতে কোনো প্রার্থী এ রকম কোনো পরিবেশ সৃষ্টি করতে না পারে যে, এলাকায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলো। সেটার জন্য আমি অনুরোধ করেছি। আমি একজন চলচিত্র অভিনেত্রী, নিশ্চয় ক্যামেরা সাংবাদিকরা আমার আসনে একটু নজর রাখবেন। সেটা নিয়ে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। এই আসনটায় যেন বিশেষ করে একটু নজর রাখে, কোনো রকম সহিংসতা বা আতঙ্ক যাতে এলাকায় বিরাজ না করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )