1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থী হলেন মাহিয়া মাহি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ জন দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

এর আগে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়নপত্র তুলেছিলেন মাহিয়া মাহি। আসন দুটির কোনোটিতেই মনোনয়ন না পেয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেন নায়িকা।

আজ সোমবার দুপুরে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের কার্যালয় থেকে তার মনোনয়নপত্র তোলা হয়।

জানা যায়, প্রার্থী হতে জাতীয় পরিচয়পত্র অনুসারে মাহিয়া মাহির নাম লেখা হয়েছে শারমিন আক্তার নিপা।

প্রার্থী হওয়া প্রসঙ্গে জানতে চাইলে মাহি বলেন, “নির্বাচন দৌড়ে এখন আমিও আছি। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘নির্বাচন যেন এক তরফা না হয়। কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়। বলতে পারেন, এসব চিন্তা-ভাবনা থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমার দেখাদেখি যেন অন্যরাও উদ্বুদ্ধ হয়। এটাও একটা কারণ। সেই আসনে নির্বাচনকে আরও প্রতিযোগিতামূলক করতে আমার এই প্রচেষ্টা।”

তিনি আরও বলেন, ‘যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করব, তাই সবার কাছে আমি দোয়া চাই।’

এদিকে, রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। তিনি ২০০৮ সাল থেকে এই আসনের সংসদ সদস্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )