1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

প্রেক্ষাগৃহে না হলেও অবশেষে মুক্তি পাচ্ছে ফারুকীর ‘শনিবার বিকেল’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

প্রায় সাড়ে চার বছর ধরে সেন্সরে আটকে রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্মাতা অনেক দৌড়ঝাঁপ করলেও মুক্তির অনুমতি পায়নি। তবে দেশে মুক্তি না পেলেও চলতি বছরের মার্চে আমেরিকা ও কানাডায় মুক্তি পায় সিনেমাটি।

এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্লাটফর্মে। ভারতীয় প্লাটফর্ম সনি লাইভে আগামী শুক্রবার স্ট্রিমিং হতে যাচ্ছে ‘শনিবার বিকেল’। এই সিনেমার প্রায় দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করে এমন ঘোষণাই দিয়েছে সনি লাইভ। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা ফারুকীও।

হলি আর্টিজানের নির্মম ঘটনার ছায়া অবলম্বনে ‘শনিবার বিকেল’ নির্মিত হয়েছে বাংলাদেশ-ভারত-জার্মান ত্রিদেশীয় যৌথ প্রযোজনায়। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং।

এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জী, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )