1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

জড়িয়ে ধরে বিরাটের পাশে রইলেন আনুশকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

বিশ্বকাপের সব ম্যাচেই ভারতীয় ক্রিকেটারদের গ্যালারি থেকে উৎসাহ দিয়ে গেছেন অগণিত দর্শক-সমর্থকরা। তাদের মধ্যে বিশেষ নজর ছিল তারকা ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার দিকে। বিশেষ করে কোহলি হাফ সেঞ্চুরি কিংবা সেঞ্চুরি করলে ক্যামেরা ধরা হয়েছে আনুশকার দিকেই। এবার এই দম্পতির ফাইনালের দিনের বিরাট কোহলিকে জড়িয়ে ধরার একটি ছবি অগনিত ভক্ত-সমর্থকদের হৃদয়ে নাড়া দিলো।

হিন্দুস্তান টাইমসের অনুযায়ী, গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ানদের কাছে হারার পরই বিরাট কোহলিকে জড়িয়ে ধরলেন অনুশকা। সহধর্মিণীর মতোই স্বামীর পাশে থেকে সান্ত্বনা দিলেন। তাদের এই আবেগঘন ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

যখনই অস্ট্রেলিয়া জয়ের সুবাস পেতে শুরু করেছিল, তখন থেকেই আনুশকার চোখেমুখে ছিল হতাশার ছাপ। গ্লেন ম্যাক্সওয়েলের শটে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হতেই হতাশায় দুই হাতে মুখ ঢেকে ফেলেন তিনি। চোখে হাত দিয়ে কান্না সামলানোর চেষ্টা করেন। কিন্তু পুরোপুরি পারেননি। পরে গ্যালারি থেকে মাঠে নেমে আসেন এবং জড়িয়ে ধরে সান্ত্বনা দেন কোহলিকে।

 

এদিন মায়ের সঙ্গে মাঠে এসেছিলেন অনুশকা। কানাঘুষোয় শোনা যাচ্ছে তিনি আবারও গর্ভবতী। এই অবস্থাতেও বিরাট এবং গোটা দলকে সমর্থন করতে মাঠে হাজির ছিলেন তিনি। সঙ্গে কেএল রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী আথিয়া শেট্টিকেও দেখা যায়। এছাড়া ছিলেন রোহিতের স্ত্রী রিতিকা, রবীন্দ্র জাদেজার স্ত্রী, প্রমুখ।

 

এছাড়া ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে এদিন একাধিক বলি তারকারা মাঠে এসেছিলেন। শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, সহ আশা ভোঁসলেকে দেখা যায় ভারতের হয়ে গলা ফাটাতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )