1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ই-নথি কার্যক্রম বন্ধ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল প্রতিষ্ঠানকে ডি-নথিতে মাইগ্রেশনের কাজ চলমান থাকায় ছয়দিন বন্ধ থাকবে ই-নথি কার্যক্রম।

বুধবার (৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মো. জয়নাল আবেদীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৯ নভেম্বর) থেকে শুরু করে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত নথি মাইগ্রেশনের এ প্রক্রিয়া চলমান থাকবে। এ সময় ই-নথি কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নথি সিস্টেমকে আরও বেশি গতিশীল এবং আধুনিক করতে ডিজিটাল নথিতে রূপান্তর করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে এটুআই। পরিকল্পনা অনুযায়ী আগামী ৯ নভেম্বর থেকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ই-নথি থেকে ডি-নথিতে মাইগ্রেশন কাজ চলমান থাকবে এবং এ সময়কালে ই-নথি কার্যক্রম বন্ধ থাকবে।

মাইগ্রেশন কাজ চলাকালীন ই-নথি সিস্টেমে লগইন করা যাবে না এবং ই-নথি থেকে প্রস্তুতকৃত কোনো খসড়া বা জারির অপেক্ষমাণ কোনো পত্র রাখা যাবে না। ফলে ৮ নভেম্বরের মধ্যে ই-নথিতে সকল পেন্ডিং কাজ নিষ্পন্ন করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )