1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সুশান্তের সঙ্গী অঙ্কিতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: অবশেষে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা লোখণ্ডে। ‘বিগ বস’-এর ঘরে নিজের অতীতের প্রসঙ্গ তুললেন অভিনেত্রী। জানালেন কীভাবে এক রাতের মধ্যে তার জীবনে সমস্ত কিছু বদলে গিয়েছিল।

২০০৯ সালে হিন্দি সিরিয়াল ‘পবিত্র রিস্তা’র সম্প্রচার শুরু হয়। সেই সিরিয়ালে সুশান্তের সঙ্গে জুটি বেঁধেছিলেন অঙ্কিতা। রিল লাইফের ভালোবাসার প্রভাব রিয়েল লাইফেও পড়ে। তাদের প্রেম শুরু হয়। একসঙ্গে রিয়েলিটি শোয়েও অংশ নিয়েছিলেন দুজনে। এরপর সুশান্তের বড়পর্দার যাত্রা শুরু হয়। একের পর এক সাফল্য পেতে শুরু করেন অভিনেতা। তার কিছুদিন পরই দুজনের সম্পর্ক ভেঙে যায়।

প্রায় ছয় বছর সুশান্তের সঙ্গে ছিলেন অঙ্কিতা। বিচ্ছেদের কিছু সময় পর তিনি ভিকি জৈনকে বিয়ে করেন। স্বামীর সঙ্গেই ‘বিগ বস ১৭’-তে গিয়েছিলেন অভিনেত্রী।

সম্প্রতি শোয়ের প্রতিযোগী মুনওয়ার ফারুকির সঙ্গে কথা বলতে গিয়েই সুশান্তের প্রসঙ্গ ওঠে। অঙ্কিতা জানান, সাফল্য পাওয়ার পর থেকেই সুশান্তের চারপাশের পরিবেশ-মানুষজন পাল্টাতে থাকে। অনেকে তাকে ভুল বোঝাতে থাকে।

এরপরই অঙ্কিতা জানান, এক রাতের মতো সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল। কোনো বড় কারণ ছিল না। অন্তত তিনি এমন কিছু জানতেন না। শুধু একটি রাতের মধ্যে তার জীবন বদলে গিয়েছিল। সেই সময় কেউ পাশে ছিল না। তিনি একা সব কিছু সামলেছেন। সুশান্তকে কখনও কোনো কিছুর জন্য আটকাননি। এমনটাও জানিয়েছেন অঙ্কিতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )