1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

সুপ্রিম কোর্টে স্টিকার ছাড়া সব ধরনের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: সুপ্রিম কোর্টে বারের স্টিকার ছাড়া সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সু্প্রিম কোর্টের নিরাপত্তা সংক্রান্ত কমিটি। আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। এছাড়া, সুপ্রিম কোর্টের প্রতিটি ভবনের ফটকে নিরাপত্তা জোরদার এবং কিছু গেট নির্ধারিত সময়ের পর বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকির, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীসহ আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্টাররা।

এছাড়া, পুলিশ মহাপরিদর্শকের প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং এসবি প্রতিনিধিসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

সভায় দেশের সার্বিক পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট অঙ্গন, প্রধান বিচারপতির বাসভবন ও ২০ তলা জাজেস কোয়ার্টারের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি উঠে আসে। এসব স্থাপনার ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ বিবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )