1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা

যেভাবে হোয়াটসঅ্যাপে এইচডি ভিডিও পাঠাবেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ জন দেখেছেন

ব্যবহারকারীদের জন্য এইচডি ছবি শেয়ারের সুবিধা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফরমে পাওয়া যাচ্ছে। এবার এইচডি কোয়ালিটির ভিডিও পাঠানোর ফিচার যোগ করেছে হোয়াটসঅ্যাপ।

খুব সহজ একটা ফিচার। ব্যবহারকারীদের প্রথমে সেই ফাইল সিলেক্ট করতে হবে, যেটি তারা পাঠাবেন। সেন্ড বাটন পাঠানোর আগে ওপরে ‘এইচডি’ আইকন দেখতে পাবেন। এখানে আপনি স্ট্যান্ডার্ড কোয়ালিটি থেকে রেজুলেশন এইচডিতে পরিবর্তন করতে পারবেন। বাই-ডিফল্ট ফিচারটি সক্রিয় হয়ে যাবে। যদিও হাই রেজুলেশনে ছবির মতোই ভিডিও পাঠাতে গেলেও বেশি ডেটা খরচ হবে এবং স্টোরেজও বেশি খরচ হবে।

এদিকে আবার ব্যবহারকারীরাও নিজেদের পছন্দমাফিক রেজুলেশন বেছে নিয়ে ভিডিও ডাউনলোড করতে পারবেন। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘ব্যবহারকারী ব্যান্ডউইথ কানেক্টিভিটি কম থাকার সময় যদি কোনো ছবি পেতে চান, তাহলে আপনি ফটো-বাই-ফটোর ভিত্তিতে বেছে নিয়ে স্ট্যান্ডার্ড ভার্সনটিকে এইচডিতে আপগ্রেড করে নিতে পারেন।’
নির্দিষ্ট সময়ে ব্যবহারকারীদের অ্যাপ আপডেটের মাধ্যমে এইচডি কোয়ালিটির ভিডিও পাঠানোর ফিচারটি ধাপে ধাপে রোলআউট করা হবে। এখন থেকেই হোয়াটসঅ্যাপ আপডেট করে দেখা যাবে সেখানে এইচডি কোয়ালিটির ভিডিও পাঠানো সাপোর্ট রয়েছে কি না। আবার, হোয়াটসঅ্যাপ তার ওয়েব ভার্সনেও এইচডি কোয়ালিটির ছবি ও ভিডিও পাঠানোর ফিচার নিয়ে কাজ করছে। তবে কেউ চাইলে এখন ছবি বা ভিডিও এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন।

চলতি বছরের শুরু থেকেই একের পর এক ফিচার রোলআউট করে চলেছে হোয়াটসঅ্যাপ। ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ারিং ফিচার থেকে শুরু করে মাল্টি-ফোন কানেক্টিভিটি অপশনসহ একাধিক জরুরি ফিচার রয়েছে তালিকায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )