1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ জন দেখেছেন

ফিফা আসিয়ান কাপের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজের দল।

জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে ম্যাচের শুরুতে দুই দল সমানতালে খেললেও ১৮ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরও একবার বাংলাদেশের জালে বল পাঠায় মালয়েশিয়া।

হামজা গোলের কাছাকাছি গেলেও লক্ষ্যভেদ করতে পারেননি-বাফুফে

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ একাধিক পরিবর্তন এনে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করে। তবে গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। উল্টো ৫২ মিনিটে রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে তৃতীয় গোল করে মালয়েশিয়া।

মালয়েশিয়াকে আটকানো কঠিনই ছিল বাংলাদেশের জন্য-বাফুফে

বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে ১৯ বছর বয়সী ফারহানের। ম্যাচে বাংলাদেশের কয়েকটি সুযোগ তৈরি হলেও সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি দলটি।

আসিয়ান কাপের পরবর্তী ম্যাচে আগামী ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।

সংবাদ পোস্ট | অনলাইন সংবাদমাধ্যম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )