1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

মিজোরামে রেলসেতু ভেঙে প্রাণ গেল ১৭ জনের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

ভারতের মিরোরাজে নির্মাণাধীন রেলসেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। ভেতরে আরও অনেক শ্রমিক আটকা পড়ে রয়েছেন। এ ঘটনায় আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, মিজোরামের সাইরাঙে বুধবার সকাল ১০টা নাগাদ সেতু তৈরির কাজ চলছিল। আচমকা নির্মাণাধীন অংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন অনেকে। অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক ওই সময় সেখানে কাজ করছিলেন। এখন পর্যন্ত ১৭টি মরদেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে। ভিতরে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।

জানা গেছে, এক পাহাড়ের সঙ্গে অন্য পাহাড়কে যোগ করা হয়েছিল সেতুটি দিয়ে। সমতলের সঙ্গে পাহাড়ী এলাকার দূরত্ব কমাতে এই উদ্যোগ। দুর্ঘটনাস্থলের একটি ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গেছে, চার-পাঁচটি খাম্বা দাঁড়িয়ে আছে। মাঝে ব্রিজের একটি অংশ ভেঙে পড়েছে। অপর অংশটি অক্ষত অবস্থায় রয়েছে।

এই দুর্ঘটনা প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে বলেন, যে সেতুটি ভেঙে পড়েছে সেটি ছিল উত্তর-পূর্ব অঞ্চলের সব রাজ্যের রাজধানীগুলোকে সংযুক্ত করার একটি প্রকল্পের অংশ ছিল। এটি কয়েক বছর ধরে নির্মাণাধীন ছিল। বৈরাবি ও সাইরাং রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত কুরুং নদীর উপর সেতুটি নির্মাণ করা হচ্ছিল। সেতুর পিয়ারের উচ্চতা ১০৪ মিটার ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )