1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের

মস্কোর বাণিজ্যিক কেন্দ্রে ফের ড্রোন হামলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

রাশিয়ার রাজধানী মস্কোতে ফের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে ইউক্রেনের হামলা প্রতিহত করার দাবি করছে রাশিয়া।

বুধবারও ভোরে মস্কোর বাণিজ্যিক এলাকায় নির্মাণাধীন ভবনে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দুটি গুলি করে ভূপাতিতের দাবি করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।

মস্কোর মেয়র সের্গেই সোবানিয়ান বলেন, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মস্কো অঞ্চলের মোজাইস্ক ও খিমকি জেলায় তিনটি ড্রোনই গুলি করে ভূপাতিত করেছে।

এ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো। হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন। তবে এটিকে কিয়েভ সরকারের আরও একটি সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছে রুশ কর্তৃপক্ষ।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর সিটি কমপ্লেক্সে নির্মাণাধীন ভবনে আঘাত হানে ড্রোন। সেটিকে ইলেকট্রনিক ব্যবস্থায় প্রতিহত করা হয়। একপর্যায়ে ভবনে গিয়ে আছড়ে পড়ে।

পরবর্তী সময় অন্য জায়গায় আরও দুটি ভূপাতিতের খবর আসে। এসব ঘটনায় বরাবরই জেলেনস্কির বাহিনীকে দায়ী করছে ক্রেমলিন। যদিও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তারা। এ ধরনের হামলা চলবে বলে হুমকি দিয়েছিলেন জেলেনস্কি।

ইউক্রেনের অন্যতম মিত্র ও রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে বিপুল অস্ত্র ও গোলাবারুদ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার অভ্যন্তরে এ ধরনের হামলা সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র: বিবিসি, তাস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )