রংপুর নগরীর চেকপোস্টে নিউ আইডিয়াল ডায়াগনোসিস ও জেনারেল হসপিটালে ঘাড়ের টিউমার অপারেশনের সময় ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী শ্রী মানিক রবি দাসের (৫৫) মৃত্যু হয়েছে ।এঘটনায় মৃত মানিকের স্বজনরা তার মরাদেহ হসপিটালের গেটে রেখে বিক্ষোভ করার চেষ্টা করলে হসপিটাল কর্তৃপক্ষ তোপের মুখে পড়ে ১ লক্ষ ৮০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা করতে বাধ্য হয় মৃত মানিকের ভুক্তভোগী পরিবার।
সংখ্যালঘু মৃত মানিক রবি দাস গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের রাম নগর এলাকার লক্ষিন দাসের ছেলে।
ভুক্তভোগী ও হসপিটাল স্টাফ সূত্রে জানা গেছে, মৃত মানিক দাস গত শুক্রবার (১৮ আগষ্ট) রাতে ঘাড়ের টিউমার অপারেশনের জন্য ভর্তি হয় ধাপ চেকপোস্ট সংলগ্ন নিউ আইডিয়াল নামের একটি বেসরকারি হসপিটালে।
ভর্তির দুই দিন পর সার্জারি বিভাগের সহকারী অধ্যাক্ষ ডাঃ শাহিদুল ইসলাম শাহিন ও অ্যানেস্থেসিয়া বিভাগের ডাঃ গোলাম মওলার মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার ( ২১শে আগষ্ট) সন্ধ্যায় অপারেশন করার জন্য ওটিতে নেয় মানিক দাস’কে।অপারেশন করার সময় অ্যানেস্থেসিয়া ইনজেকশন পুশ যথা জায়গায় না করায় মানিকের মৃত্যু ঘটে। তার মৃত্যুর খবর স্বজনরা জানার পর থেকেই বিক্ষোভে ফেটে পড়ে স্বজনরা দীর্ঘ ৫ ঘন্টা ধরে মৃত মানিকের মরাদেহ লাশবাহী গাড়িতে রেখে হসপিটালের গেঁটে বিক্ষোভ অবস্থান নিলে আইডিয়াল হসপিটাল কর্তৃপক্ষ তাৎক্ষনিক হসপিটাল থেকে সটকে পড়লেও, পরবর্তীতে তাদের লোকজনকে দিয়ে ভুক্তভোগীদের তোপের মুখে ফেলে বিষয়টি এক লক্ষ আশি টাকার বিনিময়ে রফাদফা করে। এঘটনায় ওই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মৃত মানিকের মেয়ে রানী দাস বলেন, আমার বাবাকে তারা ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে, এবং আমাদের তোপের মুখে ফেলে মিমাংসা করতে বাধ্য করেছে।
অভিযোগের বিষয়ে নিউ আইডিয়াল ডায়াগনোসিস ও জেনারেল হসপিটালে
পরিচালক মিনার বসুনিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে ফোনে পাওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত বেতগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মারুফ হোসেন বলেন, ভুল চিকিৎসায় মানিকের মৃত্যু হয়েছে। পরে হসপিটাল কতৃপক্ষ এই অসহায় পরিবারকে ক্ষতিপূরণ বাবদ নগদ ৩০ হাজার টাকা দিয়েছে এবং ১ লক্ষ ৫০ হাজার টাকার একটি চেক দিয়েছে।
এবিষয়ে মহানগর পুলিশের ধাপ ফাড়ির উপ- পরিদর্শক মজনু মিয়া বলেন, এঘটনায় রোগীর লোকের কোন অভিযোগ না থাকায় মানিকের মরাদেহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।