1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা বাংলাদেশ–আলজেরিয়া, স্বাক্ষরিত সমঝোতা স্মারক সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে-পরে কিছুই জানানো হয়নি দূতাবাসকে,পশ্চিম সৌদির কারাগারে ৩০৬ বাংলাদেশি ৪৫তম বিসিএসের গেজেটে নাম ফেরানোর দাবিতে মানববন্ধন, আমরণ অনশনে এক প্রার্থী

সিলেটে ঝাঁজ কমেছে পিয়াজের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

ভারত পিয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পরপরই আরেক দফা অস্থির হয়ে উঠে সিলেটে পিয়াজের দাম। ভারতের সিদ্ধান্ত শোনার সঙ্গে সঙ্গেই পিয়াজের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। ৪০-৪৫ টাকা কেজি পিয়াজ বিক্রি করা হয় ৬০ টাকায়। তবে আজ কিছুটা কমেছে পেঁয়াজের ঝাঁজ।

সিলেটের পাইকারি বাজারে মঙ্গলবার পিয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকা কেজিতে। অথচ নতুন দামের পিয়াজ এখনো বাজারে এসে সারেনি। এমনকি ভারতের শুল্ক আরোপের খবরে বেড়েছে দেশীয় পিয়াজের দামও।

ক্রেতারা বলছেন, পিয়াজ রফতানির ওপর ভারত দুই দিন আগে শুল্ক আরোপ করেছে শুনেছি। কিন্তু সেই পিয়াজ তো এখনও বাজারে আসেনি। অথচ দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বাড়িয়ে দিচ্ছে। এটা সিন্ডিকেটের কাজ। সরকারের উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। পিয়াজ ব্যবসায়ীরা কারসাজি করে মূল্য বাড়িয়ে ভোক্তার পকেট কাটছে। আমরা সব দিকে অসহায়। পিয়াজের কোনো সংকট নেই। দুই দিনের ব্যবধানে কেজিতে এত টাকা কিভাবে বাড়ে?

কালীঘাট এলাকার ব্যবসায়ী নীলাঞ্জন দাশ টুকু বলেন, ভারতের বিভিন্ন অঞ্চলে বন্যায় ফলন নষ্ট হওয়ার এবং পরিবহন ব্যয় বৃদ্ধির অজুহাতে চলতি মাসের শুরুর দিকে রফতানি মূল্যবৃদ্ধি করে সেখানকার পিয়াজ সরবরাহকারীরা। এখন আবার রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় দেশীয় সিন্ডিকেট রাতারাতি বাড়িয়ে দিয়েছে পিয়াজের দাম। সেই পিয়াজ এখনও বাজারে আসেনি।

একদল অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে দিয়েছে। এক সপ্তাহ আগে যে পিয়াজ ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি করা হয়েছে তা দু্ই দিন আগ পর্যন্ত ৬০ টাকা কেজিতে বিক্রি করা হয়েছে। তবে আজ দাম কিছুটা কমেছে। ৫৫ থেকে ৫৬ টাকা কেজি বিক্রি করা হচ্ছে পিয়াজ। আশা করছি সরকারের হস্তক্ষেপে পিয়াজের বাজার স্বাভাবিক হয়ে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )