1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা বাংলাদেশ–আলজেরিয়া, স্বাক্ষরিত সমঝোতা স্মারক সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে-পরে কিছুই জানানো হয়নি দূতাবাসকে,পশ্চিম সৌদির কারাগারে ৩০৬ বাংলাদেশি ৪৫তম বিসিএসের গেজেটে নাম ফেরানোর দাবিতে মানববন্ধন, আমরণ অনশনে এক প্রার্থী

রায়পুরায় ওয়ান শুটার গান ও কার্তুজসহ ২ জন গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

নরসিংদীর রায়পুরায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজসহ দুই জনকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন। এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি পুরাণ বাজারের পেছনের রাস্থা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মধ্যনগর পশ্চিমপাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে সহিদ মিয়া (৪৬) ও একই এলাকার রফিকুল ইসলাম এর ছেলে মোঃ ইয়াছিন (৩৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানের অংশ হিসেবে ২১ আগস্ট রায়পুরা থানার ওসি আজিজুর রহমানের তত্ত্বাবধানে উপজেলার বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মুরাদ হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে চরাঞ্চলে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে পাড়াতলীর কাচারিকান্দি পুরাণ বাজারের পিছনের রাস্তা থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ সহিদ মিয়া ও মোঃ ইয়াছিন নামক দুই জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )