1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা বাংলাদেশ–আলজেরিয়া, স্বাক্ষরিত সমঝোতা স্মারক সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে-পরে কিছুই জানানো হয়নি দূতাবাসকে,পশ্চিম সৌদির কারাগারে ৩০৬ বাংলাদেশি ৪৫তম বিসিএসের গেজেটে নাম ফেরানোর দাবিতে মানববন্ধন, আমরণ অনশনে এক প্রার্থী

ফেনীর পুরাতন পুলিশ কোয়াটার এলাকায় ৬ পতিতা ও ১৫ খদ্দের আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৮১ জন দেখেছেন

 

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ-ফেনী শহরের শহিদ শহিদুল্লাহ কায়সার সড়কের পুরাতন পুলিশ কোয়াটারের রায়হান টাওয়ারের নীচ তলা এসি মার্কেটের পাশের বিল্ডিং থেকে ০৬ পতিতা ও ১৫ খদ্দের কে যৌথ অভিযানে আটক করেন ফেনী মডেল থানার পুলিশ ও ডিবি পুলিশ।

সোমবার ২১ আগষ্ট রাতে আটককৃতরা হলেন, অবৈধ নারী ব্যবসা পরিচালনাকারী মাদারীপুরের মৃত আলম মাতবরের ছেলে আলী মাতবর (৩৫), সে বর্তমানে এসি মার্কেট সংলগ্ন লিটন মিয়ার ভাড়াটিয়া।আলী এই অবৈধ নারী ব্যবসা পরিচালানা করেন।

আটক কৃত খদ্দরেরা হলেন, সোনাগাজী নবাবপুরের করিম উল্লাহ ছেলে গিয়াস উদ্দিন (২৬) বর্তমান আবাস উকিলপাড়া, খুলনা বাগের হাটের মুজিবর শেখ এর ছেলে সেকান্দর মোহাম্মদ (৪০) (বর্তমান আবাস বারাহিপুরের রানা সাংবাদিকের বাসা), সোনাগাজীর আবু আহম্মদের ছেলে মোঃ হানিফ (৩৭), ফেনী সদর উপজেলার ছনুয়ার বাবুল মিয়ার ছেলে অমিত হাসান (২৩) ও কবির আহম্মদের ছেলে আব্দুল্লাহ আল রিফাত (২২), নোয়াখালীর সেনবাগের শাহ আলমের ছেলে আবুল কালাম (২৫) ও অজিউল্ল্যাহর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৯), লক্ষীপুর কমল নগরের রুহুল আমিনের ছেলে মোহাম্মদ সুমন (৪০) (বর্তমান আবাস শান্তি কোম্পানী রোড), ছাগলনাইয়া রাধানগরের মোঃ শাহজাহান মিয়ার পুত্র মোঃ শাহাদাত হোসেন (২১), কিশোরগঞ্জ মিঠামাইনের আক্কাস গাজীর ছেলে মোশারফ গাজী (৩০), ফেনী সদর উপজেলার লেমুয়ার মোঃ সেলিমের ছেলে মিনহাজুল ইসলাম (২১) ও বাবুল উদ্দিনের ছেলে ইয়ছিন হোসেন কদয় (১৯), দাগনভূঁঞা চন্দ্রপুরের লোকমান মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান (২২), ছাগলনাইয়া মধুগ্রামের আব্দুল হাকিমের ছেলে মনসুর আলম (২২) প্রমুখ। এদের মধ্যে সিএনজি চালক, লেবার, চাকুরীজীবী এবং স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীও আছেন।

পতিতাদের মধ্যে যারা আটক হন তারা হলেন- দক্ষিণ সায়দবাদ সুত্রাপুরের মৃত নাসির উদ্দিনের মেয়ে সোনালী (২৮), মিরশরাই উপজেলার মুগরা গ্রামের নুরুল আনোয়ারের মেয়ে জান্নাতুল রায়হান নদী (২১), চট্টগ্রাম রাউজানের মৃত পিয়ালের মেয়ে আছমা আক্তার (১৯), নোয়াখালী সুবর্ণচরের মোঃ আলাউদ্দিনের মেয়ে শিলা বেগম (২০), চট্টগ্রাম কোতোয়ালীর মজিবুলের মেয়ে শারমিন আক্তার (২০) এবং বান্দরবন হলুদিয়ার মৃত খবির আহম্মদের মেয়ে সুরাইয়া আক্তার (২৮) প্রমুখ।

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, অবৈধ নারী ব্যবসায়ী ও কদ্দের আটক করা হয়েছে,তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে কোটে পেরন করা হয়েছে।এছাড়া তিনি জানান এমন অভিযান চলমান থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )