1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

রাবিতে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের এ সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিগত কয়েক বছর যাবত আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ চলতি বছর মহামারী আকারে দেখা দিয়েছে। আকস্মিক এই প্রবণতায় যে সংকট দেখা দিয়েছে তা সমাধানে প্রয়োজন চিকিৎসার সঠিক ব্যবস্থাপনা। সেক্ষেত্রে এই সেমিনার একটি কার্যকর উপায় বলে তিনি মন্তব্য করেন। এছাড়াও ডেঙ্গু মহামারী রোধে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়েও দিক নির্দেশনা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

সেন্টারের পরিচালক ডা. তবিবুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক।

সেমিনারে ডেঙ্গু মহামারী ও চিকিৎসাসহ প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করেন রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহিদুল ইসলাম।

জানা গেছে, সেমিনারে ডেঙ্গু রোগের উৎপত্তি, সংক্রমণ ও বিবর্তন সংক্রান্ত আলোচনা হয়েছে। এছাড়া এই রোগে সুরক্ষিত থাকা উপায়, প্রয়োজনীয় পদক্ষেপ ও সচেতনতার দিক তুলে ধরা হয়। একই সঙ্গে বিবর্তীত এই ডেঙ্গুর প্রতিষেধক ও চিকিৎসা সংক্রান্ত আলোচনাও সেমিনারে হয়।

এসময় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের বিভিন্ন ইউনিটের চিকিৎসক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )