1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

অস্ট্রেলিয়ায় বড় পরিসরে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

মুক্তির আগেই অস্ট্রেলিয়ায় সাড়া ফেলেছে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। আগামী ৫ আগস্ট সিডনির হোয়েটস ব্যাংকসটাউন সিনেমা হলে ছবিটির প্রিমিয়ার হবে। প্রিমিয়ারের টিকিট শেষ হয়ে যাওয়ায় দর্শকদের অনুরোধে একই দিনে ছবিটির দুটি শো হতে যাচ্ছে!

ছবিটি নিয়ে দর্শকের এমন আগ্রহে আপ্লুত অস্ট্রেলিয়ায় ‘প্রিয়তমা’ পরিবেশক ঈগল এন্টারটেইনমেন্ট ও ক্রেইজি টিকেটস। তারা জানিয়েছে, ৫ আগস্ট সন্ধ্যা ৬টায় হোয়েটস ব্যাংকসটাউন সিনেমা হলে চলবে ‘প্রিয়তমা’। দুটোই হাউসফুল শো। এরপর সিডনির ব্যাংকসটাউনের পর ব্ল্যাকটাউন, মাউন্ট ড্রুট, ক্যাম্বেলটাউন এর পাশাপাশি অস্ট্রেলিয়ার সব অন্য সবগুলো স্টেট এর ক্যানবেরা, মেলবোর্ন,পার্থ, অ্যাডিলেড, ব্রিজবেনে, ডারউইন এবং হোবার্ট সিটিতে চলবে ছবিটি।

অস্ট্রেলিয়ার প্রায় ২০টি শহরে চলবে শাকিব খানের এই ছবি। এর আগে ঢালিউড নবাবের কোনো ছবি অস্ট্রেলিয়ায় এত বড় পরিসরে মুক্তি পায়নি। অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডেও খুব শিগগিরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পরিবেশক ঈগল এন্টারটেইনমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর সাব্বির চৌধুরী বলেন, ‌‘বাংলাদেশের ছবিগুলোর ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে অস্ট্রেলিয়ায়। বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। ওনার ফ্যান ফলোয়ারের তালিকায় বাংলাদেশী ছাড়াও প্রচুর ভারতীয়রাও আছেন। অস্ট্রেলিয়ায় বসবাসরত এমন অনেক ভারতীয়ও ছবিটি দেখতে আগ্রহী। ছবিটি ঘিরে দুই দেশের দর্শকদের মধ্যেই বিপুল আগ্রহ দেখছি। ‘প্রিয়তমা’ বাংলাদেশ মাত করেছে। ঈদের পর থেকেই সেই আঁচ অস্ট্রেলিয়াতেও। অস্ট্রেলিয়ান দর্শকরা প্রিয়তমার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলেন। অবশেষে দর্শকদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।’

হিমেল আশরাফের দ্বিতীয় সিনেমা ‘প্রিয়তমা’। যেখানে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন শাকিব খান ও ইধিকা পাল। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, লুৎফুর রহমান খান সীমান্ত ও লুৎফর রহমান জর্জ সহ আরও অনেকে। ভার্সেটাইল মিডিয়া এর আরশাদ আদনান প্রযোজিত ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফারুক হোসেন এবং হিমেল আশরাফ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )