1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা

যে কারণে টুইটারের হেড অফিস থেকে সরল ‘এক্স’ লোগো

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৪৮ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে টুইটারের সদর দফতর থেকে বিশালকার একটি ‘এক্স’ লোগো সরিয়ে ফেলা হয়েছে। সম্প্রতি ইলোন মাস্ক পুরনো ‘পাখি’ উড়িয়ে দিয়ে ‘এক্স’ লোগো বসিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটটির মাথায়।

মার্কেট স্ট্রিটের সদর দফতরের ছাদে গত ২৮ জুলাই বিশাল আকৃতির এই লোগো বসানো হয়। লাইটিংয়ের কারণে দূর থেকেও ‘এক্স’ প্রতীকটিকে জ্বলজ্বল করতে দেখা যায়। চোখে আলো লাগায় বেশ বিরক্ত হন শহরতলির বাসিন্দারা। এ পর্যন্ত ২৪টি অভিযোগ নথিবদ্ধ করেছে নগরের ভবন বিভাগ।

ধনকুবের মাস্ক গত অক্টোবরে চার হাজার ৪০০ ডলারের বিনিময়ে টুইটার অধিগ্রহণ করেন। নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক মাস পর এক্স ইনকরপোরেশন অধিভুক্ত করার পাশাপাশি প্রধান কার্যালয় সান ফ্রান্সিসকোতে থাকবে বলে ঘোষণা দেন তিনি। যার অংশ হিসেবে দৈত্যাকৃতির ‘এক্স’ বসে সাবেক টুইটার ভবনের ছাদে।

ভবন পরিদর্শন বিভাগের একজন মুখপাত্র সোমবার ই-মেইলের মাধ্যমে বলেন, আজ সকালে ভবন পরিদর্শকরা কাঠামোটি ভেঙে ফেলতে দেখেছেন। অনুমোদন ছাড়া তীব্র আলোর কাঠামো বসানোর জন্য ভবন মালিককে গুণতে হবে জরিমানা।

তবে এক্স জানিয়েছে, তারা স্বেচ্ছায় লাইটিং লোগোটি অপসারণ করেছেন। সূত্র:এপি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )