1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

পাস-জিপিএ ৫ দুটোতেই এগিয়ে মেয়েরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবার এই পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ।

গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৭.০৫ শতাংশ।

এ বছর সব শিক্ষা বোর্ডে ছাত্রদের চেয়ে ৪৮ হাজার ৩৩২ বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছেন। তারা জিপিএ ৫-ও পেয়েছেন বেশি। ছাত্রদের চেয়ে ১৩ হাজার ৬৫০ ছাত্রী জিপিএ-৫ বেশি পেয়েছেন।

প্রাপ্ত ফল অনুযায়ী, বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১১ শতাংশ, ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৪ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৮ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক ০৬ শতাংশ, ময়মনসিংহ ৮৫ শতাংশ ও যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ।

আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৮৩ দশমিক ৪০ শতাংশ  শিক্ষার্থী পাস করেছে।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ৪১ হাজার ৪৫০ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ নয় হাজার ৮০৩ জন। ছাত্রী সংখ্যা ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )