1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

যে কাণ্ডে প্রশংসায় ভাসছেন আলিয়া!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

বলিউড তারকারা যেখানেই ছুটেন, তাদের পিছু পিছু সব সময় অনুসরণ করেন একদল পাপারাজ্জি! বলিউডের এই ফটোসাংবাদিকদের কারণে কখনও কখনও তারকাদের বিব্রতকর অবস্থায়ও পড়তে হয়। অনেকে সমালোচনাও করেন। কিন্তু দিনশেষে বলি তারকাদের সঙ্গে পাপারাজ্জিদের মিষ্টি মুহূর্তও কম নেই! তেমনি একটি মুহূর্ত নিয়ে নেট দুনিয়ায় সরগরম!

সম্প্রতি মা এবং বোনের সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন আলিয়া ভাট। স্বভাবতই তারা নজরে পড়েন পাপারাজ্জিদের! আলিয়াদের তারা একপ্রকার ছেঁকে ধরেন ছবি তোলার জন্য। এই হুড়োহুড়ির মধ্যে এক ফটোসাংবাদিক জুতা হারিয়ে ফেলেন! বিষয়টা মোটেই আলিয়ার নজর এড়ায়নি। তিনি ব্যাপারটা দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তির জুতাটা কুড়িয়ে নিয়ে ফটোসাংবাদিকের কাছে এগিয়ে দেন। সেই মুহূর্তের ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

ভিডিওতে দেখা যায়, আলিয়া তার মা এবং বোনকে নিয়ে বের হচ্ছিলেন। তখনই পাপারাজ্জিদের কবলে পড়েন। তাদের ছবি তোলার জন্য এগিয়ে এলে আলিয়া তাদের নিরাশ করেন না। মা বোনকে নিয়ে পোজও দেন। ছবি তোলা শেষ করে যখন গাড়ির দিকে এগোচ্ছিলেন তখনই আলিয়া একটি জুতা দেখতে পান মাটিতে। তিনি যখন জিজ্ঞেস করেন এটি কার, তখন অনেকেই জানান যে এটা তাদের মধ্যেই কারও হবে। তখন আলিয়া নিজে সেটা তুলে এগিয়ে দেন। যদিও পাপারাজ্জিরা সকলেই তাকে জুতাতে হাত দিতে নিষেধ করেছিলেন। যার জুতে হারিয়েছিল সেই ব্যক্তিকে জুতা ফিরিয়ে দেওয়ার পর তিনি আলিয়াকে ধন্যবাদ জানান। অভিনেত্রী পাল্টা হাসি দিয়ে গাড়িতে উঠে পড়েন!

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া! এক ব্যক্তি লেখেন,‘আপনি এত বিনয়ী বলেই আপনাকে এত ভালো লাগে’। আরেক ব্যক্তি লেখেন, ‘ভীষণ মিষ্টি’।

তবে কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েন না আলিয়াকে। যেমন একজন লেখেন,‘সামনে সিনেমা রিলিজ না থাকলে এসব ভুলেও করতেন না’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )