1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

অভিনয়ে ফেরা নিয়ে যা বললেন মাহি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি মাতৃত্বজনিত কারণে অনেক দিন ধরে অভিনয়ের বাইরে আছেন। আড়াই মাস হলো পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। ছেলের ছবিও প্রকাশ করেছেন। এদিকে অনেকের মনে প্রশ্ন, আর কতদিন অভিনয় থেকে দূরে থাকবেন মাহি? এবার মুখ খুললেন তিনি।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি জানালেন, ‘সবে মা হয়েছি। তাই আগে সন্তানকে বড় করা, ওর সবকিছুর সঠিক দেখভাল, এরপর অন্য কাজ। ফারিশ আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তাই ওকে ছাড়া একমুহূর্ত দূরে থাকা কঠিন। তবে অভিনয়ে যে ফিরব না, এমন কথা বলছি না। সবকিছু গুছিয়ে তবেই অভিনয়ে ফিরব, ইচ্ছা এটাই। সে জন্য আরও কিছুদিন সময় লাগবে।’

অভিনয় থেকে দূরে থাকা দিলগুলোর সবতা সন্তানকে দিচ্ছেন মাহি। এ নায়িকা বলেন, ‘অনেকে বলে, ব্যস্ততাই জীবন। তবে সেই ব্যস্ততা যে শুধু পেশাদারি হবে– এমন কোনো কথা নেই। এখন প্রতিটি দিন, মানে ২৪ ঘণ্টাই কাটছে আমার ছেলে ফারিশের সঙ্গে। মুগ্ধ চোখে ঘণ্টার পর ঘণ্টা ওর দিকে তাকিয়ে থাকি, প্রতিটি মুভমেন্ট আমি দেখি।

এককথায় এখন ফারিশকেন্দ্রিক আমার জীবন। তাই ক্যামেরার সামনে দাঁড়াতে না পারা, আগের মতো দিনভর শুটিং নিয়ে ব্যস্ততা না থাকা, এসব নিয়ে একদমই ভাবছি না।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৮ মার্চ রাকিব-মাহির ঘরে আসে পুত্র ফারিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )