1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

প্রভাসের ছবির দশ হাজার টিকেট দেয়া হচ্ছে বিনামূল্যে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

প্রভাস ও কৃতি শ্যাননের ‘আদিপুরুষ’ মুক্তির আর বেশীদিন বাকি নেই। ছবিটিকে ঘিরে ভক্তদের উত্তেজনা চরমে। এর মাঝেই ছবির প্রযোজক জানিয়েছেন, বিনামূল্যে দশ হাজার টিকিট দেয়া হবে ছবিটির।

ধর্মীয় বিশ্বাস থেকেই ‘আদিপুরুষ’-এর প্রচারণার জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রযোজক। তেলেঙ্গানার অনাথ আশ্রম, সরকারি স্কুলের পড়ুয়া এবং বৃদ্ধাশ্রমের মানুষেরা বিনামূল্যে পাবেন ‘আদিপুরুষ’-এর টিকিট। বুধবারই টুইটারে নিয়েই এই উদ্যোগের কথা ঘোষণা করেন প্রযোজক অভিষেক আগরওয়াল। অভিষেক তার টুইটে একটি গুগল লিংক শেয়ার করেছেন। সেই লিংকে ক্লিক করলে ডাউনলোড হবে ফ্রি টিকিট।

পরিচালক ওম রাউতের বিগ বাজেটের ছবি ‘আদিপুরুষ’। রামের ভূমিকায় প্রভাস এবং সীতার চরিত্রে কৃতি অভিনয় করবেন। এই সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র রাবণ। এই চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। তবে সিনেমার প্রচারণায় প্রভাস-কৃতিকে দেখা গেলেও অনুপস্থিত রয়েছেন তিনি।

৪৫০ কোটি রূপি বাজেটের ছবি ‘আদিপুরুষ।’ ১৬ জুন মুক্তি পাবে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’। হিন্দিতে শুটিং করা এই ছবি মুক্তি পাবে তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষাতেও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )