1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

কেজিএফ নির্মাতার ছবিতে জুটি হচ্ছেন প্রিয়াঙ্কা-এনটিআর?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৪৮ জন দেখেছেন

দীর্ঘদিন হিন্দি সিনেমার আড়ালে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি তার অভিনীত হলিউড ওয়েব সিরিজ ‘সিটাডেল’ মুক্তি পেলেও প্রিয়াঙ্কা ভক্তরা এখন অপেক্ষায় রয়েছেন তার পরবর্তী হিন্দি সিনেমার। তারই মাঝে এবার গুঞ্জন শোনা যাচ্ছে প্রিয়াঙ্কার পরবর্তী হিন্দি প্রজেক্ট প্রসঙ্গে।

ই-টাইমসের একটি প্রতিবেদন অনুসারে জানা গেছে, দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের সাথে জুটি বাঁধতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। যার পরিচালনা করবেন ‘কেজিএফ’ খ্যাত পরিচালক প্রশান্ত নীল। জানা গেছে, ভারত-পাকিস্তানের যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে এই ছবি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আসন্ন এই প্রজেক্টের জন্য দীপিকা পাডুকোন ও ম্রুণাল ঠাকুরের সাথেও কথা বলা হয়েছিল। তবে প্রিয়াঙ্কা এর জন্য চূড়ান্ত হন। যদিও এবিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি। এমনকি নির্মাতারাও ছবি কিংবা কাস্টিংয়ের প্রসঙ্গে কিছুই বলেননি।

এদিকে ‘আরআরআর’ খ্যাত অভিনেতা জুনিয়র এনটিআর এখন ব্যস্ত তার অভিনীত আসন্ন ছবি ‘দেবরা’ নিয়ে। যেখানে তার বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। এই ছবির জন্যও অনুরাগীরা অনেকদিন ধরে অপেক্ষা করছেন।

‘দেবরা’ ছবিটির পাশাপাশিও জুনিয়র এনটিআরকে দেখা যেতে পারে হৃতিক রোশন অভিনীত আসন্ন ছবি ‘ওয়ার টু’তে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )