1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

আমি মেয়েদের চেয়ে সালমান খানকে পছন্দ করি: জায়েদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

“আমাকে কোনো মেয়ে ভালোবাসার কথা বললে আমি তাকে খুশি হয়ে লাভ রিয়েক্ট দেই। রিপ্লাই দেই, নইলে সে মনঃক্ষুণ্ণ হবে। আমার ইনবক্স ভর্তি লাভ ইউ টেক্সট। আমার ম্যাসেঞ্জার বক্স দেখলে মাথা ঘুরে পড়ে যাবেন। সারাদিন আপনার মাথা ঘুরতে থাকবে যে কী হয় আমার ম্যাসেঞ্জার বক্সে।”

 

নারীদের ভালোবাসায় সিক্ত- এমন দাবী করে এ কথাগুলো দৃঢ়তার সঙ্গে বলেন জায়েদ খান। কেন আপনাকে নারীরা পছন্দ করে? উত্তরে জায়েদ বলেন, আমার রাশিতে হয়তো এটা আছে। পছন্দ করার কারণ হতে পারে রাশিগত। এই প্রমাণ অনেকবার সবাই দেখেছে। সবাই দৌড়ে এসে ছবি তোলে।

“তারা আমাকে বিশ্বাস করে এটা আমাকে পছন্দ করার আরেকটি কারণ। তাছাড়া একজন শিল্পী হিসেবে আমাকে মেয়েরা পছন্দ করতেই পারে। আমি মনে করি আমার ব্যক্তিত্ব এবং চলাফেরা দেখেও তারা পছন্দ করতে পারে। আমি মেয়েদের চেয়ে সালমান খানকে পছন্দ করি। এমনকি কোনো মেয়ে আর্টিস্টের চেয়ে সালমান খানকে পছন্দ করি। এটা আমার মনের ফিলিংস! এটা হতেই পারে। ঠিক একইভাবে আমাকে হয়তো মেয়েরা পছন্দ করে।”

 

জায়েদ আরও বলেন, একটি অনলাইনে দেখলাম আমার ছবি বালিশের কাভারে দিয়ে ডেলিভারি দেয়া হচ্ছে। ভালো না বাসলেও কিন্তু আমাকে অ্যাটেনশন দেয়া হচ্ছে। অনেকেই ট্রল করলেও আমি পজিটিভভাবে দেখি। কারণ মানুষ এতো ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে। নিশ্চয়ই আমি আলোচনার বিষয়। আমার ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউস হচ্ছে। এগুলো কেন হচ্ছে? নিশ্চয়ই মানুষ আমাকে পছন্দ করে বলে দেখেছে।

বিয়ে প্রসঙ্গে জায়েদ বলেন, “বিয়ে করলেই তো বাসি হয়ে গেলাম, এইজন্য সময় নিচ্ছি। তাছাড়া আমি বিয়ে করলে অনেকের মন ভেঙে যাবে। ইনবক্সে সবাই বলতে থাকে, প্লিজ এভাবে থাকেন বিয়ে কইরেন না। আমি সৌন্দর্যপ্রিয় মানুষ। চোখ এদিকে সেদিক ঘোরে। তবে যখন বিয়ে করবো সবাইকে জানিয়ে করবো।”

 

জাতীয় রাজনীতিতে আসার ইচ্ছের কথা জানিয়ে জায়েদ বলেন, ছোটবেলা থেকে সংগঠন করতে পছন্দ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি রাজনীতি করেছি। তাছাড়া আমি আওয়ামী লীগ সংস্কৃতি বিষয়ক উপকমিটির মেম্বার। রাজনীতি শিল্পী সমিতিতে থেকে এফডিসিতে করেছি। তাই রাজনীতি আমার রক্তে। প্রধানমন্ত্রী যদি মনে করেন আমার দরকার তিনি চাইলে আমি জাতীয় রাজনীতিতে যুক্ত হবো। এজন্য আমি প্রস্তুত আছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )