1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

ফাঁস হওয়া ভিডিও নিয়ে যে তথ্য দিলেন পরীমনি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হওয়া ছবি ও ভিডিওকাণ্ডের ঘটনায় তৈরি হওয়া বিতর্ক এখনো থামেনি। ঘটনার পর থেকেই রাজ দাবি করে আসছেন, পোস্টগুলো তার অ্যাকাউন্ট থেকে করা হলেও এসব ভিডিও ফুটেজ কিছুই তার কাছে নেই। তা হলে কীভাবে এ স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ হলো? সে বিষয়েও এখনো পর্যন্ত কিছুই জানেন না তিনি।

এদিকে এ ঘটনায় মামলার পথে হাঁটার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও তানজিন তিশা। কারণ ভিডিওতে তাদেরও সম্মানহানি হয়েছে।

এর জবাবে রাজ বলেছেন, তিনিও চাইছেন মামলা হোক। মামলা করলে ভালো হবে। মামলা হওয়ার পর তদন্ত হবে। তদন্তে আসল ঘটনা বের হয়ে আসবে। মামলা করলেই আসল কালপ্রিট কে, তা জাতি জানতে পারবে।

এদিকে রাজের এই বক্তব্যের পর মুখ খুলেছেন তার স্ত্রী চিত্রনায়িকা পরীমনি। একটি সংবাদমাধ্যমকে এ নায়িকা জানিয়েছেন, মামলা হলে তদন্তে যার নাম আসবে, সেটি তিনি মেনে নেবেন। পরী বলেন, ‘আমিও চাই মামলা হোক। কারণ মামলা হলে তদন্ত হবে। সঠিক তথ্য বের হয়ে আসবে।

এদিকে ছবি-ভিডিও ফাঁসে অনেকেই আঙুল তুলেছেন এই চিত্রনায়িকার দিকে। বিষয়টি নিয়ে পরীর ভাষ্য— অনেকে হয়তো আমাকে সন্দেহ করছে। কিন্তু আমি কি পাগল? এসব প্রকাশ করতে যাব। তবে আমি শতভাগ নিশ্চিত, সঠিক তদন্ত হলে এমন একজনের নাম আসবে, শুনলে সবাই অবাক হবে।

একজন নিদিষ্ট ব্যক্তির দিকে ইঙ্গিত দিলেন পরীমনি, তার নাম প্রকাশ করেননি। তবে এ ক্ষেত্রে রাজের পরিবারের দিকে তীর ছুড়লেন তিনি। তিনি বলেন, শুধু এতটুকুই বলি— সে রাজেরই পরিবারের কেউ। মনে রাখবেন, কোনো কিছুই গোপন থাকে না। একদিন না একদিন সত্য বের হবেই। এমন ঘটনা যে ঘটাতে পারে, সে কত ভয়ঙ্কর।

প্রসঙ্গত, গত ২৯ মে রাত দেড়টার পর রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অল্প সময়ের ব্যবধানে পর পর কয়েকটি পোস্টে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ক্লিপ ফাঁস হয়। কোনো পোস্টের ক্যাপশন— ‘আই লাভ ইউ ক্রেজি গার্ল, আ হা সেই দিনগুলো!’, কোনটিতে লেখা— ‘ওহ মিস ইউ’। প্রথম পোস্টে ১২টি ছবি ও ভিডিও। কয়েকটি ছবি রাজ ও সুনেরাহর ভিডিওকলে কথা বলার সময়ের। আর ভিডিওগুলো রাতের রাস্তায় তাদের ঘোরাঘুরির সময়ের।

একটি ভিডিওতে দেখা যায়, ব্রিজের ওপর মধ্যরাতে তারা বসে আছেন। আর অশ্লীল ভাষায় পরস্পরের সঙ্গে রসিকতা করছেন। অন্য এক ভিডিওতে রাজ-সুনেরাহকে দেখা গেছে বারে। আরেক ভিডিওতে মধ্যরাতে ফাঁকা রাস্তায় মাতলামি করছেন দুজন। তাদের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল, দুজনের কেউ-ই স্বাভাবিক অবস্থায় ছিলেন না তখন।

রাজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট হওয়া আরেকটি ভিডিওতে ধরা পড়েছেন তানজিন তিশা। লিফটের ভেতরে রাজের ক্যামেরায় মদ্যপ অবস্থায় নাচতে দেখা গেছে তিশাকে।

রাজের অ্যাকাউন্টে পোস্ট করা এসব ছবি ও ভিডিও ২০ মিনিটের মতো ছিল। এর পরই সব পোস্ট ডিলিট করে অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করে রাখা হয়েছে। তবে ডিলিট করার আগেই ছবি ও ভিডিওগুলো অনেকের নজরে এসেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )