1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

‘পরীমণি’ সেজে পুরস্কার জিতল বিড়াল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৯৫ জন দেখেছেন

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণিকে মডেল হিসেবে বা নায়িকা হিসেবে অনেক পুরস্কার পেতে দেখেছেন। তবে কখনো কি দেখেছেন ‘বিড়াল পরীমণি’কে পুরস্কার পেতে?

হ্যাঁ, তেমন কিছুই ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া বিড়ালের র‍্যাম্প শো ও ‘যেমন খুশি তেমন সাজাও’ প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে পরীমণি সাজা এক বিড়াল।

শনিবার (৩ জুন) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে রাজশাহী বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারাল ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে নিজের বিড়ালকে চিত্রনায়িকা পরীমণি রূপে উপস্থাপন করেন পদ্মা আবাসিক এলাকার রিদিতা।

রিদিতা বলেন, আমার বিড়াল খুবই শান্তশিষ্ট। তাকে আজ পরীমণি সাজিয়ে এখানে প্রদর্শন করা হয়েছে। দারুণ পারফর্ম করেছে সে। তার (বিড়াল) ভালো পারফর্মেন্সে পুরস্কার পেয়েছি আমি।

র‍্যাম্প শোতে অংশ নিতে বিড়ালগুলোকে বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে নিয়ে আসেন প্রতিযোগীরা।

চোখে সানগ্লাস, গায়ে শাড়ী পড়ানো, গলায় বিভিন্ন রংয়ের ফিতা, গায়ে দামি পোশাক, মাথায় টুপি, কোমরে বেল্ট, বিভিন্ন কসমেটিকস পড়ানো, মাথায় মুকুট পরিয়ে বিভিন্ন সাজে সজ্জিত করে এ প্রতিযোগিতায় প্রদর্শন করতে দেখা যায় নিজের বিড়ালকে।

প্রতিযোগিতার আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারাল ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন বলেন, আমরা রাজশাহীতে প্রথমবারের মতো পেট র‍্যাম্প শো আয়োজন করেছি। রাজশাহীতে যারা বিড়াল পোষে তাদের নিয়ে মিলনমেলার আয়োজন করাই আমাদের আসল উদ্দেশ্য ছিল। আমরা অংশগ্রহণকারী বিড়ালগুলোকে ফ্রি মেডিকেল চেক-আপ, ভ্যাকসিন ও ডিওয়ার্মিং মেডিসিন দিয়েছি। এ র‍্যাম্প শো’তে অংশগ্রহণকারী বিজয়ীদের আমরা ক্রেস্ট ও সনদ দিয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )