1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা নিয়ে যা বললেন সালমান অক্ষয় ও সোনু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

ভারতের উড়িষ্যায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতার হাওড়া-চেন্নাইগামী ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৮ জন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় শোকাহত ভারতবাসী। শোক প্রকাশ করেছেন বলিউড তারকারাও। শুক্রবারের সন্ধ্যার দুর্ঘটনার পর প্রায় ১৬ ঘণ্টা পার। এখনো চলছে উদ্ধারকাজ।

শনিবার সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন বলিউডের ভাইজান সালমান খান। এ নিয়ে টুইটারে তিনি লেখেন— ‘দুর্ঘটনার কথা শুনে মর্মাহত। মৃতদের আত্মার শান্তি দিন ঈশ্বর, আহত ও নিহতদের পরিবারকে রক্ষা করুন ও শক্তি দিন।

দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন অক্ষয় কুমারও। লিখেছেন— উড়িষ্যার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ছবিগুলো হৃদয়বিদারক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদন রইল। ওম শান্তি।’দুর্ঘটনার ছবি পোস্ট করেন সোনু সৌদ। দুর্ঘটনার একটি ছবি পোস্ট করে শোক প্রকাশ করেন এ অভিনেতা।

শোকস্তব্ধ রণদীপ হুডা। লেখেন— ‘মর্মান্তিক দুর্ঘটনা! যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং পরিবারের প্রতি আরও শক্তি রইল এ সময়টা পার করার জন্য।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )