1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

লোকদেখানো সৌন্দর্যের চেয়ে নিজের ভালোলাগাটাই মুখ্য: জাহ্নবী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

বলিউডের প্রয়াত নায়িকা শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। মায়ের মতো অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। বলিউডের রঙিন জগতে নিজেকে আকর্ষণীয়রূপে তুলে ধরতে পোশাক-আশাক ও মেকাপে বেশ যত্নবান হতে হয়।

সব নায়িকাই সেটা মেইনটেইন করেন। কিন্তু জাহ্নবী ব্যতিক্রম। শুধু ক্যামেরার সামনে ছাড়া তিনি নিজেকে সাদাসিদে পোশাক ও মেকাপহীন রাখতেই পছন্দ করেন।

তিনি বলেন, ‘অভিনয় আমার পেশা। কিন্তু নিজেকে স্বাচ্ছন্দ্যে রাখাটাও আমার দায়িত্ব। আমি মনে করি লোকদেখানো সৌন্দর্যের চেয়ে আমার নিজের ভালোলাগাটাই মুখ্য। তাই যেটা ভালো লাগে সেটাই করি আমি।’

কিছুদিন আগে বিমানবন্দরে বালিশ নিয়ে হাজির হন জাহ্নবী। বগলে বালিশ চেপে বিমানবন্দরের ভেতর ঢুকতে দেখা গিয়েছিল তাকে। জানা গেছে, কয়েকদিন আগে ঘাড়ে হালকা চোট পান জাহ্নবী। সে কারণেই বিমানযাত্রার সময় নিজেকে রিল্যাক্স রাখার জন্যই বালিশ নিয়েছেন এ অভিনেত্রী।

উল্লেখ্য, জাহ্নবী বর্তমানে ‘এনটিআর ৩০’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন। কোরাতালা শিবার পরিচালনায় এ সিনেমায় তার নায়ক দক্ষিণের তারকা এনটিআর জুনিয়র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )