1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার

দুঃখ প্রকাশ করে রাজ বললেন, আবারও হোঁচট খেলাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

আবার আলোচনার কেন্দ্রে ঢাকাই সিনেমার তরুণ অভিনেতা শরিফুল রাজ। তার সঙ্গে জড়িয়েছে আরও তিন অভিনেত্রীর নাম। শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে সোমবার (২৯ মে) দিবাগত রাতে কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ফাঁস হয়। ভিডিওতে দেখা গেছে, অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে।

প্রতিটি ভিডিওতে তাদেরকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখা গেছে। কথাবার্তায়ও ছিল আপত্তিকর ভাষা।তবে তিশা ও তুষি এখনও ঘটনাটি নিয়ে টুঁ শব্দ না করলেও মুখ খুলেছেন সুনেরাহ ও রাজ। ঘটনার একদিন পর বিষয়টি নিয়ে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন শরিফুল রাজ। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

মানুষ প্রতি মুহূর্তে একটু একটু করে পরিণত হয়। জন্মের পর নিজের পায়ে চলতে শিখতেও কয়েক বছর লেগে যায়। আর ঠিকঠাক কথা বলা শিখতে লেগে যায় আরও কিছু বছর। কিন্তু এই বলা আর চলার যাত্রা কখনও শেষ হয়না। তবে এই যাত্রায় আমরা কিছু মানুষের সাথে পরিচিত হই, যাদের সাথে সুখ, দুঃখ, কাজের আলাপ কিংবা কাজহীন দিনের আলাপ, সুস্থতা এবং পাগলামী সবকিছুই ভাগ করে নেয়া যায়। যাদের সাথে চলার বা কথা বলার বিশেষ কোনো শর্ত থাকে না। শর্ত থাকে কেবল একটাই- সেটার নাম বন্ধুত্ব।

শরিফুল রাজ

নিশ্চয়ই আপনাদের প্রত্যেকেরই এমন অনেক বন্ধু রয়েছে- যাদের সাথে আপনারা আভিধানিক শব্দে কথা বলেন না, একসাথে পথ চলার সময় ভবিষ্যৎ ভাবনা নিয়ে পথ চলেন না। যাদের সাথে অনেক বেফাঁস কথা বলেন, কারণ বন্ধুত্ব তো এমনই। লিঙ্গ, বর্ণ, বয়সসহ সকল সীমারেখার উপরে মানুষের বন্ধুত্ব।

কিন্তু সমস্যা হয়, যখন কেউ অসৎ উদ্দেশ্যে বন্ধুত্বের মতো সম্পর্কের মাঝখানে লৈঙ্গিক পরিচয়ের সীমারেখা টেনে, ব্যাপারটাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায়। যখন কেউ বন্ধুদের মধ্যকার দ্বিধাহীন আড্ডার আলাপ টক অব দ্যা টাউনে পরিণত করে। আমিও তেমনই এক সমস্যায় পড়েছি।আমি গত কয়েকদিন যাবৎ সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত, আমার সিনেমার কিছু গল্পের স্ক্রিপ্ট রিডিং করার কথা, এইগুলা নিয়েই আমি ঠিকমতো সময় দিতে পারছিনা। যখনই সময় পাচ্ছি গল্পের ভিতরে ঢুকে যাচ্ছি, তারমধ্য হঠাৎ করে কে বা কারা এসব করে আমাকে হেনস্তার শিকার করছে যা ভাবতেই আমি হতবাক হয়ে গেলাম। আমাকে নিয়ে শেষ যতদিন থেকে নানাবিধ সত্য মিথ্যার মিশ্রণে ঘটনার চাউর করছে আমি তার শুরু থেকেই নীরব ছিলাম। কিন্তু নীরবতা মানেই দূর্বলতা না।

আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড/অ্যাকসেস এমন কারো কাছে আছে অথবা হ্যাক করে কেউ আমার দীর্ঘকালের বন্ধু ও সহকর্মীদের সঙ্গের নিতান্ত বন্ধুত্বের আড্ডার ঘটনা লিক করে দেয়। যে বা যারা এই কাজ করেছে, তাদের উদ্দেশ্য ছিল আমাদের হেনস্তা করা। হয়তো তারা সফলও হয়েছে।

শরিফুল রাজ

আমি আমার তিন বন্ধু ও সহকর্মীর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ করছি; যারা আমার খুব ভাল বন্ধু দীর্ঘদিনের। সেই বন্ধুত্বের কোন লিঙ্গ নেই। আমার কারণে তাঁদের হেনস্তার শিকার হতে হলো বলে। আমার সকল শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি- বন্ধুদের আড্ডার ঘটনা নোংরা উদ্দ্যেশে স্প্রেড করে মিসলিড করা হয়েছে বলে।

বহুবার হোঁচট খেয়েই তো হাঁটতে শিখেছি! আবারও হোঁচট খেলাম। আপনাদের দোয়া ও ভালোবাসা সাথে থাকলে নিশ্চয় আরো পরিণত হবো, শিখবো অতীতের ভুল থেকে। আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন। কারণ আপনাদের সমর্থন ছাড়া একজন শরিফুল রাজ কিছুই নয়। জগতের সকল প্রাণী সুখী হোক। সবাইকে ভালোবাসা ও শুভকামনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )